গেইল-ঝড়ে শুরু হলো বিপিএল। মাত্র ৪৪ বলে ৭টি চার, আর ১০টি ছক্কায় অপরাজিত ১০১ রান করেছেন তিনি আর তাতে একেবারে উড়ে গেছে প্রতিপক্ষ সিলেট রয়্যালস। উদ্বোধনী ম্যাচে গেইলের দল বরিশাল বার্নার্স জিতেছে ১০ উইকেটে। (বিস্তারিত খবর খেলার পাতায়)।
প্র্যাকটিসের পর মিডিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কিন্তু তা বাদ দিয়ে ম্যানেজার শফিকুল হকের সঙ্গে বিসিবি কার্যালয়ের দিকে রওনা দেন তিনি। কারণ আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) অফিসার যে অপেক্ষায়! বিপিএলে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সাবেক যে ক্রিকেটার, সে নামটি জানতেই মাশরাফিকে তলব করেন আকসুর সদস্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ক্রমাগত অস্বীকৃতির পর গতকাল আকসুর প্রতিনিধি হাওয়ার্ড বিয়ার এবং ডেভিড রেলির কাছে প্রস্তাবকারী সাবেক ক্রিকেটারের নাম বলেছেন মাশরাফি বিন [...] বিস্তারিত
খেলার মাঠে বিপাশা বসু-মালাইকা অরোরা দর্শক টানতে পারেন না। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের শিক্ষা এটা। দর্শক টানতে হয় মাঠের তারকাদেরই। ধন্যবাদ ক্রিস গেইলকে। ম্যাড়মেড়ে উদ্বোধনী অনুষ্ঠান আর টিকিটের উচ্চমূল্যের কারণে মুখ ঘুরিয়ে রাখা দর্শকরা যদি গতকাল 'গেইল শো'র পর আবার মাঠমুখী হন! ৪৪ বলে ১০ ছক্কার ইনিংস দেখার লোভ কার না হবে! একই দিনে টিকিটের মূল্য হ্রাসের ঘোষণায় আজ আবার 'মিরপুর চলো' শ্লোগান ওঠার সম্ভাবনা প্রবল। প্রথম দিনের ধাক্কায় এবং শিক্ষায় সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা থেকে কমে হয়েছে ২০০।
মাঠের ক্রিকেটের প্রথম দিনে বরি [...] বিস্তারিত
তুলনাটা ঘুরেফিরে আসছে। বলা ভালো, কর্তাব্যক্তিরাই নিয়ে আসছেন তা। ২০১১ বিশ্বকাপ আয়োজনে সফলতার তৃপ্তির ঢেঁকুর তোলার পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) তেমন 'ফাটানো' কিছু হবে, তাঁদের বিশ্বাস। কিন্তু সকালের সূর্য যদি দিনের পূর্বাভাস দেয়, তাহলে সর্বনাশ! কাল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ইঙ্গিত দিচ্ছে নিজেরাই 'ফেটে' যাওয়ার। ক্রিকেটের মোড়কে নানা মসলার জগাখিচুড়ির ফ্লপ শোর!
মূল কারণটা নিহিত দর্শকে। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছিল না তিল ধারণের জায়গা। শুধু কি তাই, স্টে [...] বিস্তারিত
মাশরাফি বিন মুর্তজার সততায় মুগ্ধ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক শিহাব চৌধুরী, 'মাশরাফি যে প্রস্তাব পাওয়ার পরপরই বিষয়টা জানিয়েছে, সেটা খুবই ভালো উদাহরণ হয়ে থাকল। কারণ এ ধরনের বিষয় আটকানো যেখানে খুবই কঠিন, সেখানে এটা জানিয়ে দেওয়ায় এখন সবাই আরো সতর্ক হবে।' বাংলাদেশে ধুমধাড়াক্কা ক্রিকেটের সবচেয়ে বড় আসর শুরুর আগে মাশরাফির বক্তব্যে রীতিমতো সতর্কীকরণ এক বিজ্ঞপ্তিই যেন জারি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক এখন আবার আছেন অন্য বিপদে। কারণ তিনি প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন তবে প্রস্তাব [...] বিস্তারিত
দেশের প্রথম টি-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলতি মৌসুমে আয় হবে প্রায় শত কোটি টাকা। ইতিমধ্যে এ বিষয়ে রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার এনবিআরে বিভিন্ন খেলোয়াড়, ক্লাবসহ অন্যান্য সব বিষয়ে চুক্তিপত্র জমা নিয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।
বিপিএল থেকে আয়কর সংগ্রহে গঠিত কমিটির আহ্বায়ক কানন কুমার কালের কণ্ঠকে বলেন, 'আজ বৃহস্পতিবার বিভিন্ন অ্যাগ্রিমেন্টো কপি এনবিআরে জমা দিতে বলা হয়েছে। এসব যাচাই-বাছা [...] বিস্তারিত
বিস্ময় এবং লজ্জায় হতবাক মাশরাফি বিন মুর্তজা। তাঁকে কিনা জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের সরাসরি প্রস্তাব দিয়ে বসেছেন! বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক তাৎক্ষণিক বিষয়টি জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। গতকাল এ ঘটনার সরাসরি স্বীকারোক্তি না দিলেও নিজ দলে স্পট ফিক্সিং ভাইরাস ধরা পড়লে ঢাকার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছেন সদ্যই ইনজুরি থেকে ফেরা জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
জাতীয় দলের সাবেক ক্রিকেটারটির নাম শুধু ঢাকা গ্ল্যাডিয়েটরস ম্যানেজমেন্টের চার সদস্যকেই জানিয়েছেন মাশরাফি বিন মুর [...] বিস্তারিত
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জমকালো ঘরোয়া আসরের পর্দা যেহেতু উঠতে যাচ্ছে ভাষার মাসে, তাই আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানও শুরু হচ্ছে একুশের চেতনা ছড়িয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ঘণ্টার অনুষ্ঠানের শুরুতেই থাকছে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর কণ্ঠে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।' তাঁর সঙ্গে সুর মেলাবে বাংলাদেশ শিশু একাডেমীর ২৫ জন শিশু-কিশোরও।
একুশের গানের পরপরই বিপিএলের থিম সং নিয়ে মঞ্চে উঠবেন প্রখ্যাত ভারতীয় সুরকার বাপ্পি লাহিড়ী। তাঁর সঙ্গে থাকবেন আর [...] বিস্তারিত
মনে ছিল ক্ষোভের আগুন। বুকে জমাট বাঁধা ছিল সুপ্ত আগ্নেয়গিরি। বছর দুয়েক আগে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত পাকিস্তান ক্রিকেটকে নিয়ে কত কিছুই না বলা হয়েছে! সেসব মুখ বুজে সয়ে মিসবাহ-উল হক শুরু করেন নতুন মিশন। মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দেওয়ার। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ১৫ টেস্টে ৯ জয়, ৫ ড্র আর এক হারই বলছে, সেটি কী দুর্দান্তভাবে পেরেছে মিসবাহর পাকিস্তান। পরশু র্যাংকিংশীর্ষ ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেন পূর্ণতা পেল পাকিস্তানের পুনর্জাগরণ। মিসবাহ তো বাঁধনহারা আনন্দে ছটফট করবেনই!
'আমরা [...] বিস্তারিত
ফিরে এল ইতিহাস। ফিরে ফিরে এল গত শতকের '৮০ ও '৯০-এর দশক। যখন উপমহাদেশে এসে স্পিনারদের সামনে হাবুডুবু খেতেন ইংলিশ ব্যাটসম্যানরা। ঘূর্ণিজাদুতে হয়ে থাকতেন জবুথবু। এবার মধ্যপ্রাচ্যে তিন ম্যাচের সিরিজে সেই দিনগুলো ফিরিয়ে আনার মিশনেই যেন নেমেছিলেন পাকিস্তানের স্পিনাররা। ভাবা যায়, ইংল্যান্ডের পতন হওয়া ৬০ উইকেটের মধ্যে ৪৮টিই নিয়েছেন স্পিনাররা!
তিন টেস্ট সিরিজে এটিই পাকিস্তানের মায়াবী জাদুকরদের সাফল্যের শিখর। এর আগে ১৯৮৭-৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৪৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা। এবার ১৪.৭০ গ [...] বিস্তারিত
সাম্প্রতিক মন্তব্য