আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বুধবার, ফেব্রুয়ারী ০৮, ২০১২
খেলা-ধুলা

এখনই পাকিস্তানের চোখ বিশ্বকাপে!

postimage

মনে ছিল ক্ষোভের আগুন। বুকে জমাট বাঁধা ছিল সুপ্ত আগ্নেয়গিরি। বছর দুয়েক আগে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত পাকিস্তান ক্রিকেটকে নিয়ে কত কিছুই না বলা হয়েছে! সেসব মুখ বুজে সয়ে মিসবাহ-উল হক শুরু করেন নতুন মিশন। মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দেওয়ার। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ১৫ টেস্টে ৯ জয়, ৫ ড্র আর এক হারই বলছে, সেটি কী দুর্দান্তভাবে পেরেছে মিসবাহর পাকিস্তান। পরশু র‌্যাংকিংশীর্ষ ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেন পূর্ণতা পেল পাকিস্তানের পুনর্জাগরণ। মিসবাহ তো বাঁধনহারা আনন্দে ছটফট করবেনই!
'আমরা [...] বিস্তারিত

নায়ক সেই আজমল

postimage

ফিরে এল ইতিহাস। ফিরে ফিরে এল গত শতকের '৮০ ও '৯০-এর দশক। যখন উপমহাদেশে এসে স্পিনারদের সামনে হাবুডুবু খেতেন ইংলিশ ব্যাটসম্যানরা। ঘূর্ণিজাদুতে হয়ে থাকতেন জবুথবু। এবার মধ্যপ্রাচ্যে তিন ম্যাচের সিরিজে সেই দিনগুলো ফিরিয়ে আনার মিশনেই যেন নেমেছিলেন পাকিস্তানের স্পিনাররা। ভাবা যায়, ইংল্যান্ডের পতন হওয়া ৬০ উইকেটের মধ্যে ৪৮টিই নিয়েছেন স্পিনাররা!
তিন টেস্ট সিরিজে এটিই পাকিস্তানের মায়াবী জাদুকরদের সাফল্যের শিখর। এর আগে ১৯৮৭-৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৪৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা। এবার ১৪.৭০ গ [...] বিস্তারিত

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশই করল পাকিস্তান

postimage

রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই- বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া এক ক্রিকেটীয় প্রবাদ। তবে যতই জরাজীর্ণ হোক, এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলার প্রশ্নই ওঠে না। কাল সেটি আরেকবার প্রমাণ করল পাকিস্তান, মাত্র (!) ১০৫ বছরের পুরনো এক রেকর্ডে নিজেদের নাম লিখিয়ে!
রেকর্ডটি ১৯০৭ সালের। হেডিংলি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৭৬ রানে অল আউট ইংল্যান্ড। এর পরও সেই 'থ্রিলার' জিতে নেয় তারা ৭৩ রানে। পরের ১০৫ বছরে পৃথিবীর নানা প্রান্তে হয়েছে এক হাজার ৯ শ ৩৯টি টেস্ট ম্যাচ। কিন্তু ম্যাচের প্রথম ইনিংসে শতরানের নিচে গুট [...] বিস্তারিত

সাকিবের জরিমানা

postimage

চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগেই অসদাচরণের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন তামিম ইকবাল। এবার বন্ধুর পথ ধরে একই কারণে ১০ হাজার টাকা জরিমানা গুনছেন সাকিব আল হাসানও। অর্থদণ্ডের পাশাপাশি আম্পায়ারদের সঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহারের কারণে ম্যাচ রেফারির তিরস্কারও জুটেছে ভিক্টোরিয়া অধিনায়কের ভাগ্যে।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘটনার সূত্রপাত ভিক্টোরিয়ার ২০৮ রান তাড়া করতে নামা কলাবাগানের ইনিংসের ৪২তম ওভারের শেষ বলে। শর্ট ফাইন লেগ থেকে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তে থ্রো করেন। কিন্তু প্রতিপক্ষের [...] বিস্তারিত

ক্যান্সারকে জয় করার লড়াইয়ে যুবরাজ

postimage

খবরটা একরকম বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল ভক্ত-সমর্থকদের। শেষ পর্যন্ত কি তবে আশঙ্কাটাই সত্যি হলো? যুবরাজ সিংয়ের টিউমারটা আসলে মারাত্মক কিছু নয়, ক্যান্সার হবে না- বলতে বলতে শেষ পর্যন্ত ক্যান্সার হয়েই গেল! হ্যাঁ, চিকিৎসকরা সে রকমই জানিয়েছেন। এটা ক্যান্সার। কিন্তু ক্যান্সার বললে সাধারণত আমাদের চোখের সামনে এর যে ভয়াবহ ছবিটা ভেসে ওঠে আসলে এটা তত ভয়াবহ কিছু নয়। ভক্তরা তাই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। চিকিৎসকরা বলছেন, একটু সময় লাগলেও পুরোপুরি সেরে উঠবেন ভারতীয় এই অলরাউন্ডার। ব্যাধির সঙ্গে লড়ার জন্য মানসিকভাবে [...] বিস্তারিত

বেশি দাম জাদেজার, অবিক্রীত তামিম!

postimage

বেচারা তামিম ইকবাল! কোথাকার কোন সুনীল নারাইনকে ৭০ লাখ ডলার দিয়ে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স, অথচ কাল আইপিএলের নিলামে বাংলাদেশের ডাকাবুকো ওপেনারের দিকে ফিরেও তাকাল না কোনো দল! ক্যারিবীয় অফস্পিনার নারাইনকে পাওয়ার জন্য রীতিমতো মুলোমুলি করতে হয়েছে শাহরুখ খানের দলকে। ৫০ হাজার ডলার ভিত্তিমূল্য থেকে আরো ২০ হাজার বাড়িয়ে তবেই পেতে হয়েছে তাঁকে। বেচারা তামিম থেকে যান অবিক্রীত। আরো একবার!
গতবারও আইপিএলের কোনো দল তামিমকে লুফে নেবে বলে ধারণা ছিল সাধারণ্যে। কিন্তু বন্ধু সাকিব আল হাসানকে কেকেআর নিলেও তামিমের ব্যাপারে আগ্রহ দেখায়নি [...] বিস্তারিত

সৌরভকেও আসতে দেয়নি বিসিসিআই

postimage

সৌরভ গাঙ্গুলীর মাঝেই জ্বলছিল আশার শেষ সলতেটা। তাঁকে পেলেও অন্তত বলা যেত যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভারতের অংশগ্রহণ আছে। সে জন্যই আটঘাট বেঁধে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ভারতের সাবেক অধিনায়ক নিজেও ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ টোয়েন্টি টোয়েন্টি আসরে খেলার বিষয়ে ভীষণ আগ্রহী ছিলেন। কিন্তু আয়োজকদের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাঁদের অনাপত্তিপত্র না পাওয়ায় সৌরভের ঢাকায় আসা হচ্ছে না বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
এতেই পরিষ্কার যে বিপিএ [...] বিস্তারিত

৩০০ রানের সমুদ্রে

postimage

১৯৩০ সালে প্রথম বিদেশি দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজেরই চতুর্থ আর টেস্ট ইতিহাসের ১৯৩তম ম্যাচে প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পান ইংলিশ ওপেনার অ্যান্ডি স্যান্ডহাম। ৬০০ মিনিট ক্রিজে থেকে ২৮ বাউন্ডারিতে ৩২৫ করে গ্রিফিথের বলে বোল্ড হয়েছিলেন স্যান্ডহাম। তাঁর ট্রিপলের ওপর ভর করে ইংল্যান্ড করেছিল ৮৪৯ রান। টাইমলেস টেস্টটিতে ৯ দিন পর অবশ্য ড্র মেনে নেয় দুই দল। ১৪ টেস্টের ক্যারিয়ারে দুটি সেঞ্চুরিসহ স্যান্ডহাম করেছিলেন ৮৭৯ রান। ট্রিপল সেঞ্চুরিটা করেন আবার ক্যারিয়ারের শেষ টেস্ট [...] বিস্তারিত

আজই অপেক্ষার সমাপ্তি

postimage

শুনে অনেকে প্রশংসায় পঞ্চমুখ হবেন। একেই বলে পেশাদারিত্ব, দলের প্রতি কী দারুণ দায়িত্ববোধ! আগামীকাল মালাগার বিপক্ষে কোপা দেল রে'র গুরুত্বপূর্ণ ম্যাচ। আজ সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি'অর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিতরণের জমকালো রাতে তাই থাকছেন না রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তিনি। এটা যাঁরা রোনালদোর গুণগ্রাহী তাঁদের ভাবনা। নিন্দুকেরা চাইলে কিন্তু অন্য কিছু ভাবতেই পারেন। রোনালদো শুধু পেশাদারই নন, বুদ্ধিমানও। আগে থেকেই হয়তো বুঝতে পারছেন জুরিখের জমকালো রাতে হ [...] বিস্তারিত

পাকিস্তানে আইপিএলের চেয়েও বড় আসর!

postimage

আইপিএলের প্রথম আসরে খেললেও মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হলে পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পথ বন্ধ হয়ে যায়। সেই পথ আদৌ যে খুলবে সে নিশ্চয়তা নেই। তাহলে কি পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলের উত্তাপ আর গায়ে লাগাতে পারবেন না?
পারবেন, অবশ্যই পারবেন। তবে সে জন্য ভারতে যেতে হবে না। নিজের দেশেই যে আইপিএলের চেয়েও বড় ক্রিকেট শুরু করতে যাচ্ছে পাকিস্তান! পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান তো সে কথাই বলেছেন। তাঁর ইচ্ছা পাকিস্তানে এমন একটি টোয়েন্টি-টোয়েন্টি প্র [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১১০.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

ফেব্রুয়ারি 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জানু  
 12345
6789101112
13141516171819
20212223242526
272829 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • আলী ইমাম বা কাজী রকিব নতুন সিইসি
    মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার অথবা সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন। অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে তাঁদের নাম প্রস্তাব করেছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার নিয়োগে আটজনের নামও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত দুজনের মধ্য থেকে একজনকে সিইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আর আটজনের মধ্য থেকে অনধিক চারজনকে নি […]
  • ভীতি ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্রণের ছক ছিল
    দেশের সর্বস্তরে ত্রাস সৃষ্টি করে সবকিছু নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করেছিলেন ব্যবসায়ী ইশরাক আহমেদ ও তাঁর সঙ্গীরা। বড় রাজনৈতিক দল, বেসামরিক ও সামরিক প্রশাসন এবং গণমাধ্যম-কেও নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁরা। আদালতকেও তাঁরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া লে. কর্নেল (অব.) এহসান ইউসুফ ও মেজর (অব.) এ কে এম […]
  • ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল
    বাজারে আসার আগেই বন্ধ হয়ে গেছে ‘দেশি’ ল্যাপটপ দোয়েল। আলোচিত উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কারিগরি ও আর্থিক সমস্যাই এর কারণ। ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দেশি ও একটি বিদেশি ক […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com