আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বুধবার, ফেব্রুয়ারী ০৮, ২০১২
গল্প-কবিতা

চোর কি শোনে ধর্মের কাহিনী?

সাজ্জাদ বকুল

মন্ত্রী বলেন, 'ব্যবসায়ীরা
সব ব্যাটা হও সাবধান
সারা বছর আর যা করো
পবিত্র মাস রমজান_
এ মাসে কেউ লোভ করো না
বরং করো সংযম
জিনিসপত্রের দামটা রাখো
হাতের নাগাল, কম কম।'

মন্ত্রী-বচন কার কানে যায়
সবার কানেই তুলো_
'রোজার মাসে দাম কমাব?
নীতিকথা ভোলো।
এগারো মাস তাকিয়ে থাকি
এই মাসেরই আশায়
দাম বাড়িয়ে ভরব পকেট
মন্ত্রী ব্যাটা শাসায়!
গরিব লোকে কষ্ট পেলে
আমার কি যায় আসে?
রোজাও রাখি, দামও বাড়াই
তাই তো রোজার মাসে।

তাই তাই তাই

তাই তাই তাই
তাই তাই তাই
আর কোনো দাবি নাই
দাবি একটাই
যুদ্ধাপরাধীদের
বিচারটা চাই।

মামা মামি খালা খালু
ভাই আর ভাবি
চাচা চাচি ফুপা ফুপু
সব্বার দাবি—
দাবি নিয়ে সোচ্চার
আপা-দুলাভাই
করব মিছিল চলো
রাজপথে যাই—
আর কোনো দাবি নাই
দাবি একটাই—
যুদ্ধাপরাধীদের
বিচারটা চাই।

মা-বাবা, ভাইবোন
পাড়া প্রতিবেশী
এ দেশে একাত্তরে
কারা ক্ষতি বেশি
করেছিল জানেন তো
সেই সব নাম?
মুক্তিসেনার দেহে
ঝরিয়েছে ঘাম
তাদের নামের আজ
তালিকা টানাই
আর কোনো দাবি নাই
দাবি একটাই
যুদ্ধাপরাধীদের
বিচারটা চাই।

আশ্চর্য

আজীবন সৌন্দর্যের পিয়াসী আমার মন
তারুণ্য আর যৌবন কেটেছে সুন্দর খুঁজে
নিসর্গের বিস্তারে গভীরে ডুবে বহুণ
নিশ্বাস নিয়েছি, প্রাণভরে চোখ বুজে।
সুন্দরীসকল হৃদয়ের তপ্ত অন্তর্দেশে
মুগ্ধতা বইয়ে দিয়েছে নির্ঝরের মতো হেসে।
অথচ এখন মন আমার একটি বৃত্তে
শুধু ঘুরে লাটিমের মতো, যার কেন্দ্র তুমি।
সমস্ত সৌন্দর্য জ্বলে নিশিদিন এই চিত্তে,
তাবৎ সুন্দরী মনে হয় বন্ধ্যাভূমি।
কেমন আশ্চর্য দ্যাখো এই পালটে যাওয়া ,
আমরা দুজন চলতি প্রেমের রোদেলা হাওয়া।
সুন্দরের স্বরূপ বুঝেছি তোমার নিকট এসে
সুন্দরের প্রকৃতি দেখেছি তোমাকেই ভালোবেসে।
পৃথিবীর সৌন্দর্যের উৎসধারা তুমি আজ
কবি ছাড়া তার খোঁজ পাবে ন [...] বিস্তারিত

আকাশের মন ভাল নেই

আকাশের মন ভাল নেই
কায়সার খসরু
রাত বাড়ার সাথে ঘন হয়ে আসে চারদিকের কুয়াশা, তার সাথে বেড়ে যায় শীতের তীব্রতা। কনকনে শীতের কাছে পরাজিত হয়ে ঘুম ভেঙে যায় আকাশের। চোখ মেলতেই কানে আসে পাশের বিছানার সাহেদের টেপ থেকে ভেসে আসা রবীন্দ্র সঙ্গীত-আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে··· মুহূর্তে একটা রাগ এসে জমা হয় আকাশের মনে- ‘শালা ভাড়া দেয় না ছয় মাস অথচ মাঝ রাতে উঠে আবার সাহেবী ঢঙে গান শোনা হচ্ছে। শালা, তোকে যদি আমি কালই ঘরছাড়া না করছি তবে আমার নাম ···।’ চোখ মেলে প্রথমে কিছুই দেখতে পায় না আকাশ। কেবল ছায়ার মত ঘন কালো অন্ধকার। কিছুক্ষণ পর চোখ সয়ে যায় অন্ধকারে , চোখ যায় পাশের বিছানার সাহেদের দিকে। [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১১০.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

ফেব্রুয়ারি 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জানু  
 12345
6789101112
13141516171819
20212223242526
272829 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • আলী ইমাম বা কাজী রকিব নতুন সিইসি
    মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার অথবা সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন। অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে তাঁদের নাম প্রস্তাব করেছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার নিয়োগে আটজনের নামও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত দুজনের মধ্য থেকে একজনকে সিইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আর আটজনের মধ্য থেকে অনধিক চারজনকে নি […]
  • ভীতি ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্রণের ছক ছিল
    দেশের সর্বস্তরে ত্রাস সৃষ্টি করে সবকিছু নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করেছিলেন ব্যবসায়ী ইশরাক আহমেদ ও তাঁর সঙ্গীরা। বড় রাজনৈতিক দল, বেসামরিক ও সামরিক প্রশাসন এবং গণমাধ্যম-কেও নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁরা। আদালতকেও তাঁরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া লে. কর্নেল (অব.) এহসান ইউসুফ ও মেজর (অব.) এ কে এম […]
  • ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল
    বাজারে আসার আগেই বন্ধ হয়ে গেছে ‘দেশি’ ল্যাপটপ দোয়েল। আলোচিত উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কারিগরি ও আর্থিক সমস্যাই এর কারণ। ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দেশি ও একটি বিদেশি ক […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com