আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
সারাবিশ্ব

লিবিয়া যুদ্ধ স্থায়ী হবে ৩০ বছর!

postimage

পশ্চিমাদের জায়গা হবে ইতিহাসের আঁস্তাকুড়ে : গাদ্দাফি

পশ্চিমা শক্তির বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। মুসলিম যোদ্ধাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যুদ্ধে শেষ পর্যন্ত লিবীয়রাই জয়ী হবে। পশ্চিমারা নিক্ষিপ্ত হবে ইতিহাসের আঁস্তাকুড়ে। ব্রিটিশ সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী নিক হার্ভে স্বীকার করেছেন, লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতন ঘটানো সহজসাধ্য হবে না। চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য বছরের পর বছর যুদ্ধ চলতে পারে। [...] বিস্তারিত

শ্যাডো ইলেকট্রিক বাইসাইকেল

postimage

অনেক বাড়তি সুবিধাযুক্ত ইলেকট্রিক বাইসাইকেল তৈরি করল শ্যাডো ইলেকট্রিক। সাইকেলটির মোটর ও ড্রাইভ কন্ট্রোলার এর সামনের চাকার রিমের ভেতরে স্থাপন করা হয়েছে। রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারির সাহায্যে এর মোটরটি চলবে। বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি ব্যাটারিটি সাইকেলের গতিশক্তিতেও চার্জ হবে। পূর্ণ চার্জ অবস্থায় ২৫ মাইল চলতে পারে। এতে সংযুক্ত ইউএসবি পোর্টে প্রয়োজনীয় ইলেকট্রিক গেজেট চার্জ করা যাবে। দাম দুই হাজার মার্কিন ডলার।

দাড়ি কামানোর বিশ্বরেকর্ডে

postimage

নতুন এক বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ৭৫ জুটি জড়ো হয়েছিল দিলি্লতে। তালিকায় ছিলেন নেহা ধুপিয়া আর অর্জুন রামপালও। উপলক্ষ দাড়ি কামানো। মেয়েরা কামিয়ে দিয়েছেন ছেলেদের দাড়ি। দিলি্লর আনসাল প্লাজায় শুক্রবার বসেছিল বিশ্বের সবচেয়ে বড় দাড়ি কামানোর এই অনুষ্ঠান। উদ্যোক্তারা নিশ্চিত, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অব রেকর্ডসে জায়গা করে নেবে এই অভিনব আয়োজন। তবে ওই দুটি রেকর্ড প্রতিষ্ঠানের কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অর্জুনের দাড়ি কামাতে কামাতে নেহা বলেন, "একটা মেয়ে নিজেকে সুন্দর করে উপস্থাপনের জ [...] বিস্তারিত

‘ভেজা মমি’

postimage

চীনের তাইঝু শহরের কাছে ৬০০ বছরেরও বেশি সময় আগের প্রায় অক্ষত একটি মমি পাওয়া গেছে। ভ্রু, চুল ও ত্বক প্রায় অক্ষত থাকা মমিটি একজন নারীর। ঘটনাক্রমে কাঠের কফিনে আবদ্ধ এ মমির সন্ধান পান চীনের কয়েকজন সড়ক-নির্মাতা। গত ১ মার্চ কফিন থেকে বের করার পর দেখা যায়, লেপ দিয়ে বাঁধা মমিটি ভেজা এবং প্রায় অক্ষত।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ভিক্টর মায়ার বলেন, তাঁর জানা মতে, চীনারা ইচ্ছাকৃতভাবে মৃতদেহ সংরক্ষণের জন্য মমি করত না। তবে প্রাচীন মিসরীয় মমি থেকে ভিন্নতর এ মমিটি সম্ভবত মিং রাজবংশীয় (১৩৬৮-১৬৪৪) [...] বিস্তারিত

অস্ত্র কেনায় এক নম্বরে ভারত, বিক্রিতে যুক্তরাষ্ট্র

postimage

অস্ত্র আমদানির দিক থেকে বিশ্বে এখন এক নম্বরে আছে ভারত। চীন ও পাকিস্তানকে টপকে তারা এ জায়গা দখল করেছে। আর সামরিক সরঞ্জাম রপ্তানিকারক দেশের মধ্যে এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র। দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে রাশিয়া ও জার্মানি। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা 'স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট' (এসআইপিআরআই) গতকাল সোমবার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অস্ত্রের গ্রাহক বানাতে সাম্প্রতিক বছরগুলোতে প্রধান অস্ত্র বিক্রেতা দেশগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা [...] বিস্তারিত

ভবনগুলো দুলছিল যেন জেলির তৈরি

postimage

'ভাগ্য ভালো যে, আমি মেয়েদের নিয়ে সে সময় বাড়িতেই ছিলাম। একজনের বয়স তিন, আরেকজনের দেড় বছর। কম্পন যখন শুরু হয় তখন ভাবলাম একটু পরেই তো থেমে যাবে! কিন্তু তা বাড়তেই থাকল। মেয়েদের নিয়ে আমি দ্রুত জানালা ও ঘরের যেসব জিনিস পড়ার সম্ভাবনা আছে তা থেকে দূরে হলঘরে গিয়ে মেঝেতে বসে পড়লাম। কম্পন কিন্তু চলতেই থাকল।' রাজধানী টোকিওতে বসবাসকারী এলি মো নামের এক ব্রিটিশ নারী গত শুক্রবার সংঘটিত দেড় শ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে এ কথা বলেন।
মো বলেন, 'প্রচণ্ড শব্দ করে সবকিছু কাঁপছে [...] বিস্তারিত

পরমাণু চুল্লিতে বিস্ফোরণ

postimage

সবচেয়ে সাজানো-গোছানো এশীয় দেশ বলা হতো জাপানকে। সেই দেশটিই গত শুক্রবারে সংঘটিত স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও ভয়াল সুনামির আঘাতে এখন আক্ষরিক অর্থেই লণ্ডভণ্ড। এই বিভীষিকায় বিধ্বস্ত দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে কয়েক হাজার। ভূমিকম্পের এক দিন পর গতকাল শনিবার দেশটির একটি পারমাণবিক চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। চুল্লিটি থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, চুল্লিটি যে খোলসের মধ্যে রয়েছে তা এখনো অক্ষত রয়েছে এবং বিকিরণের মাত্রাও কমে এসেছে। দেশজুড়ে চলছে উদ্ধার তৎ [...] বিস্তারিত

গুজব নয়- ভেড়া গুনুন

postimage

নিউইয়র্কের টাইমস স্কয়ারে সবসময় মানুষের মেলা থাকে। তবে ১ মার্চ সেখানে বসেছিল ভেড়ার মেলা। একটি দুটি নয় পুরো ২৪টি ভেড়া। আর ম্যারিয়ট মারকুবজি হোটেলের সামনে সেই ভেড়ার পাল দেখতে সেখানে জড়ো হয়েছিলেন কয়েকশ দর্শনার্থী। এই ভেড়ার পালের সঙ্গে ছবিও তুলেছেন অনেকেই। ব্রুকলিনের ভাস্কর্য শিল্পী কিউ সেওক ওহকে 'কাউন্টিং শিপস' নামের এই কাগুজে ভেড়াগুলো তৈরি করতে সময় লেগেছে পুরো দশটি মাস।

হাতির অর্কেস্ট্রা

postimage

সুরের জগতে এ যেন এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। ১৬টি হাতি অর্কেস্ট্রা নিয়ে চর্চা করছে সংগীতের_দৃশ্যটি একবার কল্পনা করে দেখুন তো। অভাবনীয় এ দৃশ্যটির দেখা মেলে উত্তর থাইল্যান্ডের লাম্পাংয়ের কাছে। হাতিরা এখানে সুরের লহরী তুলে আপন মাধুর্য মিশিয়ে। আর এ জন্য তাদের রয়েছে বিশেষভাবে বানানো বিশাল বাদ্যযন্ত্র! বিশেষ ধরনের এ অর্কেস্ট্রা বানানো আর পরিচালনার কাজটি করেন 'থাই এলিফ্যান্ট কনজারভেশন সেন্টার'-এর সদস্য রিচার্ড লেয়ার এবং আমেরিকান কম্পোজার ডেভ সোলজার। হাতি দিয়ে শুধু সুরের লহরী তুলিয়েই ক্ষান্ত হননি তাঁরা, বরং দুন [...] বিস্তারিত

ব্যাঙের ঠ্যাং খাওয়ার ধুম!

postimage

ব্যাঙ যেকোনো এলাকার অর্থনৈতিক মেরুদণ্ড হতে পারে, তা কিছুতেই বিশ্বাস হতে চায় না। কিন্তু এমনটাই হয়েছে ফ্লোরিডার ফেলসমেয়ারে। ১৯৯০ সাল থেকে ব্যাঙের কারণে এ এলাকার দুই হাজার ৫০০ জন মানুষ পেয়েছে অন্য রকম খ্যাতি। কিভাবে? সারা বছর ধরে এখানে শিকারিরা সেইন্ট জন নদীটি চষে বেড়ায় নিজেদের নৌকায় ভেসে। কিসের আশায় বলুন তো? অবশ্যই ব্যাঙের জন্য! লাখ লাখ ব্যাঙের বাসস্থান এ নদীটি, যেখান থেকে এ এলাকার লোকজন সংগ্রহ করে অসংখ্য ব্যাঙ। এরপর এগুলো জমাট বাঁধিয়ে রেখে দেওয়া হয় জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। কেননা, এ সময় [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

মে 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« এপ্রি  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com