আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
সারাবিশ্ব

ভাইয়ের দাফনে তালেবানের প্রতি শান্তির আহবান কারজাইয়ের

postimage

তালেবান যদি বলে, তারা আমার ভাইকে হত্যা করেছে, তার পরও আমি বলব, তোমরা আসো, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করি।' দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবানের প্রতি এভাবেই আহবান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। গতকাল বুধবার ছোট ভাই আহমেদ ওয়ালি কারজাইয়ের দাফনকালে তিনি এ কথা বলেন।
আহমেদ ওয়ালি গত মঙ্গলবার নিজ বাড়িতে দেহরক্ষীর গুলিতে নিহত হন। তিনি কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান ছিলেন। গতকাল কান্দাহারের কারজ গ্রামে তাঁকে দাফন করা হয়। এ সময় অশ্রুসিক্ত কারজাই বারবার ভাইয়ের কপালে চুমু দিচ্ছিলেন। [...] বিস্তারিত

ফোনে আড়ি পাতা সংক্রান্ত কেলেঙ্কারি

postimage

ফোনে আড়ি পাতা সংক্রান্ত কেলেঙ্কারির পর সবচেয়ে বড় ধাক্কা খেলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক। ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং (বিস্কাইবি) চ্যানেল কেনার স্বপ্ন শেষ হয়ে গেছে তাঁর। ক্রমবর্ধমান চাপের মুখে গতকাল বিস্কাইবি কেনার প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে মারডকের প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনাল। ১২০০ কোটি ডলারের বিনিময়ে চ্যানেলটি কেনার দৌড়ে এত দিন সবচেয়ে এগিয়ে ছিল এ প্রতিষ্ঠান। ছবিতে গতকাল লন্ডনে মারডকের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে কিছু ব্রিটিশকে।

সোনিয়ার সফরে সম্পর্কোন্নয়নের রাজনৈতিক নির্দেশনা মিলবে

postimage

ভারতে ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সব ইস্যুতে আলোচনা হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারত সরকারে সোনিয়া গান্ধীর কোনো 'পোর্ট ফোলিও' না থাকায় তাঁর ওই সফরে দ্বি-পক্ষীয় বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার ব্যাপার নেই। তবে ওই সফর থেকে দুই দেশের সম্পর্কোন্নয়নে দিকনির্দেশনা আসতে পারে। তবে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, ভারত সরকারের পদে না থেকেও সরকার চালান সোনিয়া গান্ধীই। ফলে দুই দেশের রাজনীতিকদের মধ্যে দ্বি-পক্ষীয় সম [...] বিস্তারিত

মুম্বাইয়ে ফের সন্ত্রাসী হামলা নিহত ২১, আহত ১৪১

postimage

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গতকাল বুধবার তিনটি স্থানে পরপর বোমা হামলায় ২১ জন নিহত ও অন্তত ১৪১ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যবনের বরাত দিয়ে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি, বিবিসি ও সিএনএন হতাহতের এ সংখ্যা জানিয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এ ঘটনাকে 'সুচিন্তিত সন্ত্রাসী হামলা' বলে আখ্যা দেন। তিনি জানান, মুম্বাইয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড [...] বিস্তারিত

বুশ প্রশাসনের ‘অপরাধ’ তদন্তে ওবামার প্রতি আহবান

postimage

সাবেক বুশ প্রশাসনের অপরাধ তদন্তের নির্দেশ দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বন্দি নির্যাতনের নির্দেশ দেওয়া নিয়ে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশের বিরুদ্ধে 'প্রচুর সাক্ষ্যপ্রমাণ' আছে বলে দাবি করে সংস্থাটি।
সম্প্রতি ১০৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে এইচআরডবি্লউ দাবি করে, ক্ষমতায় থাকার সময় বুশ ও তাঁর প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বন্দি নির্যাতনের অনুমতি দিয়েছেন। আটক ব্যক্তিদের ওপর ওয়াটারবোর্ডিং (পানিতে চুবিয়ে তথ্য আদায়) প [...] বিস্তারিত

আফগান প্রেসিডেন্টের প্রতাপশালী ভাইকে গুলি করে হত্যা

postimage

আফগানিস্তানের বিতর্কিত নেতা ও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাই আহমেদ ওয়ালি কারজাই তাঁর দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ওয়ালির বাড়িতেই এ ঘটনা ঘটে। ওয়ালিকে গুলি করার পরপরই অন্য নিরাপত্তারক্ষীরা সরদার মোহাম্মাদ নামের ওই দেহরক্ষীকে হত্যা করে। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে, ওয়ালিকে গুলি করার পর ওই দেহরক্ষী আত্মঘাতী হন।
আহমেদ ওয়ালি কান্দাহার প্রাদেশিক পরিষদের প্রধান ছিলেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর ভাই নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ ঘটনা থেকে আফগানিস্তানের মানুষের ভোগান্ত [...] বিস্তারিত

যুক্তরাষ্ট্রের আলাবামায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

postimage

যু্ক্তরাষ্ট্রের আলাবামায় একটি ক্ষুদ্র বিমান বিধ্বস্ত হলে ৭ আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্র্যাশন একথা জানিয়েছে। ডানদিকের ইঞ্জিন বিকল হয়ে গেলে সেসনা সি৪২১ বিমানের পাইলট ডেমোপলিস বিমান বন্দরে অবতরণ করার চেষ্টা করেন। তার চেষ্টা ব্যর্থ হলে বিমান বন্দরের দুই মাইলের মধ্যে বিমানটি একটি দুর্গম জঙ্গলে ভেঙ্গে পড়ে। সেন্ট লুই থেকে ফ্লোরিডায় যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা, পিতা ও তাদের পাঁচ সন্তান। সন্তানদের বয়স ২ থেকে [...] বিস্তারিত

হাশিম ক্লার্ককেও সন্দেহ?

postimage

যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কংগ্রেসম্যান হানসেন হাশিম ক্লার্ক বলেছেন, যখন তিনি বিমানবন্দরে যান উপলব্ধি করেন, নির্বাচিত সদস্য হওয়ার পরও এখনো তাঁকে সন্দেহের চোখে দেখা হয়। এ সন্দেহের কারণ তাঁর পূর্বপুরুষ মুসলমান এবং তিনি একজন অভিবাসী আমেরিকান। তিনি বলেন, 'যদি আমি কয়েক দিন শেভ না করি এবং হুডি (এক ধরনের হুডওয়ালা উত্তরীয়) পরে চলাফেরা করি কিংবা জগিং করার পোশাক পরে বিমানবন্দরে যাই, সেখানকার কর্মীরা বিস্ফোরক তল্লাশির যাবতীয় পরীক্ষা চালায় আমার ওপরে। কংগ্রেস সদস্য হওয়ার পরও রেহাই দেয় না। যদিও এই বর্ [...] বিস্তারিত

শিগগির আল কায়েদাকে পরাজিত করা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

postimage

আল কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরি পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তরাঞ্চলে আত্মগোপন করে আছেন বলে বিশ্বাস করেন নয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পেনেট্টা। লিও পেনেট্টা বলেন, তার বিশ্বাস জাওয়াহিরি পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে আত্মগোপন করে রয়েছেন। পাকিস্তানি নয়, ইয়েমেনী আল কায়েদা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সন্ত্রাসী হামলার প্রধান হুমকি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লিওন প্যানেট্টা আরো বলেন, ওসামা নিহত হওয়ার পর পাকিস্তান, ইয়েমেন ও অন্যান্য দেশের প্রায় ১০-২০ জন শীর্ষ আল-কায়েদা [...] বিস্তারিত

জাপানে আবার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

postimage

জাপানের উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।  ৯টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পেকেন্দ্রস্থল \প্রশান্ত মহাসগরে জাপানের প্রধান দ্বীপ হোনশু। যার গভীরতা ছিল ৬ মাইল (১০ কিলোমিটার)। জার সংস্আইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমায় সুনামি সতর্কতা জারি করে। গত মার্চে সুনামিতে এসব দ্বীপ মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছিল। দেশটির আবহাওয়া সংস্থা আনুমানিক ৫০ সেন্টিমিটার উচ্চতার সুনামির আগাম হুঁশিয়ারি জারি করে। তবে [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

মে 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« এপ্রি  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com