আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
সারাবিশ্ব

ক্ষুধা কমায় ডিম!

postimage

সকালের নাস্তায় যারা ডিম খান তারা কি কখনও খেয়াল করেছেন একেবারে দুপুর পর্যন্ত আর ক্ষুধা লাগছে না। ডিম আপনি যেমন করেই খান না কেন, ওমলেট, মামলেট, ভাজা, ঝুরি সব কিছুতেই বিষয়টা একই। দুপুর পর্যন্ত পেটের ইঁদুর আর দৌড়াবে না। দুপুরেও ক্ষুধাটা একটু কমই লাগবে। তাই হয়তো ভোজনরসিক লোকেরা সকালের নাস্তায় ডিমের বদলে সেরিয়াল, কর্নফ্লেক্স চালু করেছিল। আসলে দুপুরে একটু ভূরিভোজ আর আয়েশি ঘুম না হলে
চলে? কিন্তু ডিমই তো সব প করে দিচ্ছিল। এক সমীক্ষায় দেখা গেছে, অন্য খাবারের তুলনায় ডিম খেলে পেট ভরা ভরা লাগে, খিদেটাও কম জাগে।
মার্কিন গবে [...] বিস্তারিত

প্রবাসীদের দেশে ফেরার আহ্বান থেইন সেইনের

postimage

'বিভিন্ন কারণে' দেশ ছেড়ে প্রবাসী হওয়া লাখ লাখ নাগরিককে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। তিনি বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পথ সুগম করতে এসব দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন। প্রেসিডেন্টের বরাত দিয়ে গতকাল শনিবার রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক 'নিউ লাইট অব মিয়ানমার' এ কথা জানিয়েছে।
পত্রিকাটি জানায়, সাবেক জান্তা সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত অর্থনীতি ও রাজনৈতিক দমন-পীড়নের কারণে মিয়ানমারের লাখ লাখ মানুষ বিদেশে পাড়ি জমায়। ফলে দেশে আজ দক্ষ জনশক্তির অভাব দেখা দিয়েছে। এ অ [...] বিস্তারিত

ফেসবুকে টাকার বিনিময়ে স্ট্যাটাস!

postimage

দীর্ঘ সময় ধরে নিজের ওয়ালপোস্ট [ বার্তা] বন্ধুদের দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করবে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। এ জন্য ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। 'পে টু প্রমোট' নামের সুবিধাটি প্রথম দফায় নিউজিল্যান্ডে ব্যবহারকারীদের জন্য চালু হবে। নিউজিল্যান্ডের স্টাফ নামের একটি ম্যাগাজিন এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ফিচারটির মাধ্যমে সামান্য অর্থের বিনিময়ে ব্যবহারকারী তার ফেসবুক ওয়ালে প্রকাশ করা কোনো বার্তা অন্যদের চেয়ে বেশি সময় ধরে প্রদর্শনের জন্য রাখা যাবে। সূত্রমতে, পোস্ট প্রকাশ করা [...] বিস্তারিত

পুতিনের ওপর নাখোশ ওবামা

postimage

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত জি-৮ সম্মেলনে যাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন ওবামাকে ফোনে বেশ করে বুঝিয়েছেন, সে সময় ঘরের কাজ ফেলে এবার কোনোভাবেই যেতে পারছেন না। আর এবার যাচ্ছেন না তো কি হয়েছে, জি-২০তে তো যাবেনই। এ বলেই আগামী ১৮-১৯ জুনের এ সম্মেলন উপেক্ষা করেছেন পুতিন; কিন্তু হাঁড়ির খবর তো চাপা থাকে না, সে মাসেই ৫-৭ তারিখে চীনে যাচ্ছেন পুতিন। চীন সফরের খবর ঠিকই ওবামার কানে পেঁৗছেছে। আর তাতেই গাল ফুলিয়েছেন ওবামা। তিনিও যাবেন না রাশিয়ার সম্মেলনে। আগামী ১ থেকে ৮ সেপ্টেম্ব্বর পর্যন্ত এশিয়া প [...] বিস্তারিত

আগাম লোকসভা নির্বাচনের ইঙ্গিত দিলেন মমতা

postimage

মেয়াদ পূর্ণ করবে ইউপিএ সরকার কংগ্রেস
ভারতে এক বছর এগিয়ে ২০১৩ সালে অর্থাৎ আগাম লোকসভা নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন দ্বিতীয় ইউপিএ সরকারের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়। শুক্রবার রাতে দলের সাংগঠনিক নির্বাচন শেষে বক্তব্য রাখতে গিয়ে মমতা ২০১৩ সালে লোকসভা নির্বাচন হবে ধরে নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন। এদিকে মমতার এ ধরনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কোনো আগাম নির্বাচন নয়; সরকার মেয়াদ পূর্ণ করবে বলে জানিয়ে দিয [...] বিস্তারিত

মধুর আমার মায়ের হাসি

postimage

বিজ্ঞান মায়ের মমতা পরিমাপের যন্ত্র আবিষ্কার করতে পারেনি। ব্যথা পরিমাপের যন্ত্র আবিষ্কার করেছে। একজন মা সন্তানের জন্য পরম মমতায় কতটা ব্যথা সহ্য করেন, তার জন্য এ তথ্যটুকুই যথেষ্ট। মানবদেহ সর্বোচ্চ ৪৫ ডেল (ব্যথার একক) পরিমাণ ব্যথা সহ্য করতে পারে। সন্তান জন্মদানের সময় একজন মা সহ্য করেন ৫৭ ডেল ব্যথা, যা একই সময়ে শরীরের ২০টি হাড় ভেঙে ফেলার সমান! শুধু সন্তানকে পৃথিবীর আলো দেখাতে এতটা কষ্ট স্বীকার করতে হয় মাকে। তিলতিল করে তাকে গড়ে তুলতে আরও কতটা কষ্ট মা করেন, তা আজও পরিমাপের একক নেই। সেটা ৫৭ ডেলের চেয়ে বহুগুণ, তাতে সন্দেহ ন [...] বিস্তারিত

অভিবাসীর আত্মীয় ইতালিয়াদের সাথে বসবাস করলে তাদের নির্বাসিত করা যাবে না

postimage


১০ মে ২০১২
একজন অভিবাসী যে কিনা ইতালিয়ান আত্মীয়ের (চতুর্থ গ্রেড পর্যন্ত) সাথে বসবাস করছেন তাকে দেশ থেকে বের করে দেয়া যাবে না, ক্যাসেশন কোর্ট এই রুল জারি করেছে।
ক্যাসেশন কোর্ট এই রুল জারি করেছে গৃহায়ণ মন্ত্রনালয়ের আপিলের পরিপ্রেক্ষিতে।
মন্ত্রণালয় চ্যালেঞ্জের বাক্যটি ছিল যে, একজন বিদেশী নাগরিক যে কিনা চতুর্থ গ্রেডের একটি ইতালিয়ান আত্মীয়ের সাথে বসবাস করতেন।
১০ ডিসেম্বর ২০১১, মিলানের আপীল কোর্ট বিদেশী নাগরিককে ইতালিতে থাকার অনুমতি প্রদান করেন পারিবারিক কারণে কারণ সে তার ভাইয়ের সাথে থাকতো এবং সাথে তার ৪ বছরের [...] বিস্তারিত

ইউরোপের অধিকাংশ অভিবাসী নাগরিক হতে চায়

postimage


১১ মে ২০১২
ইউরোপের কমপক্ষে ৪ জন এর মধ্যে ৩ জন অভিবাসী ইরোপের দেশের নাগরিক হতে চায়, নতুন একটি সার্ভে রিপোর্টে এ তথ্য প্রকাশ হয়েছে।
রিপোর্টে দেখানো হয়েছে যে নাগরিক হতে পারলে নিশ্চিন্ত জীবন, ভালো কাজের সুযোগ এবং ভবিষ্যতের শিক্ষার ক্ষেত্রে উন্নত প্রবেশাধিকার নিশ্চিত হবে।
কিং বোধুয়িন ফাউন্ডেশন এবং মাইগ্রেশন পলিশি গ্র“পের ইমিগ্রেশন সিটিজেন সার্ভে (আইসিএস) তে আরো দেখা যায় তারা ভাষা শিক্ষা এবং ইন্টিগ্রেশন কোর্সের প্রতি অত্যন্ত আগ্রহী, যা সামাজিক ও অর্থনৈতিক সমন্বয় মান উন্নত করে।
রিপোর্টে আরো দেখানো হয়েছে যে, অভিবাস [...] বিস্তারিত

আগ্রহের কেন্দ্রে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি দাবাড়ূ ফাহিম

postimage

অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনূর্ধ্ব-১২ দাবাড়ূ ফাহিম মুহাম্মদ আলমকে নিয়ে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে ফ্রান্সে। অসামান্য প্রতিভার অধিকারী এ বালককে নিয়ে ফ্রান্স মিডিয়ারও আগ্রহ কম নয়। অবৈধভাবে বসবাস করার কারণে ফ্রান্স ছাড়ার জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফ্রান্সে পরিবারের সঙ্গে থেকে গেল ফাহিম এবং দাবা চ্যাম্পিয়নশিপ জিতে তোলপাড় সৃষ্টি করে। বৈধভাবে ফ্রান্সে থাকার জন্য বাবা নুরে আলমকে নিয়ে কাগজপত্র আনার জন্য দক্ষিণ প্যারিসে একটি সরকারি অফিসে গেলে এভাবেই মিডিয়ার আগ্রহের কেন্দ্রে পরিণত হ [...] বিস্তারিত

মিরপুর দেখে মুগ্ধ পাইবাস

postimage

ইন্টারভিউ বলে যদি কিছু থাকে তাহলে আগের রাতেই তা বোর্ড সভাপতির বাসায় রিচার্ড পাইবাস সেরে ফেলেছেন। গতকাল মিরপুরে এসেছিলেন শুধুই পর্যবেক্ষণ করার জন্য। সেখানে তাকে নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে সবকিছু দেখিয়েছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ জেসন সুইফট এবং ট্রেনার গ্রান্ট লুডেন। পাইবাসের কাছে তারাই গল্প করেছেন, এ দেশের ক্রিকেট সংস্কৃতি আর মানুষের ক্রিকেটপ্রেম নিয়ে গভীর আবেগের কথা। সে সঙ্গে এখানকার ট্রাফিক জ্যাম আর মসালাদার মজার সব খাবারের গল্পও শুনিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে যথেষ্টই আগ্রহী দক্ষিণ আফ্রিকা থেকে আসা ইংলিশ কোচ [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

মে 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« এপ্রি  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com