আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
সারাবিশ্ব

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থাকতে এসেছি

postimage

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এশিয়া-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল। আর এ অঞ্চলের জাতি হিসেবে যুক্তরাষ্ট্র এখানে উপস্থিতি অব্যাহত রাখবে। মার্কিন নিরাপত্তানীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এ অঞ্চলকে। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ওবামা এসব কথা বলেন।
বিশ্লেষকরা মনে করছেন, ওবামার এ বক্তব্য চীনের জন্য পরিষ্কার বার্তা বহন করে। আগের দিন বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক বন্ধন সুদৃঢ় করার ঘোষণা দেন ওমাবা। এর অংশ হিসেবে [...] বিস্তারিত

বুশ-ব্লেয়ারের প্রতীকী বিচার

postimage

ইরাক আগ্রাসনের মাধ্যমে 'যুদ্ধাপরাধ' সংঘটনের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবি্লউ বুশ ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতীকী বিচারের উদ্যোগ নিয়েছেন মালয়েশিয়ার মানবাধিকারকর্মীরা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উদ্যোগে গঠিত কুয়ালালামপুর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আগামী শনিবার এ দুই সাবেক নেতার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হবে।
মালয়েশিয়ার আইনজীবী ইয়াকুব হোসেন মারিকান গতকাল মঙ্গলবার বলেন, বুশ ও ব্লেয়ার ইরাক আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ ও শান্তি বিনষ্ট করেছেন [...] বিস্তারিত

জুকোটি পার্ক থেকে ‘অকুপাই’ আন্দোলনকারীদের উচ্ছেদ

postimage

নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটের কাছে জুকোটি পার্ক থেকে আন্দোলনকারীদের সাময়িকভাবে উচ্ছেদ করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে গতকাল মঙ্গলবার ভোরে উচ্ছেদ অভিযান শেষ হয়। এ সময় ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাময়িকভাবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে শহর মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে। 'ওয়াল স্ট্রিট দখল কর' আন্দোলনকারীরা দুই মাস ধরে এখানে অবস্থান করছিলেন।
গত ১৭ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটবিরোধী আন্দোলন 'অকুপাই ওয়াল স্ট্রিট'-এর জন্ম এ জুকোটি পার্কে। প্রথমে কয় [...] বিস্তারিত

সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

postimage

বাংলাদেশে ভবিষ্যতে সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। আর রাজনৈতিক দলগুলো চাইলে ওই নির্বাচনে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
জাতিসংঘ মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দেন। এর আগে সোমবার তাঁর সঙ্গে আলোচনাকালে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তা চান।
সংবাদ সম্মেলনের শুরুতে বান কি মুন তাঁর [...] বিস্তারিত

দামেস্কে আসাদ সমর্থকদের ঢল

postimage

সিরিয়ায় সরকারপন্থীরা গতকাল রবিবার আরব লীগের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ প্রয়োগ করতে গত শনিবার সিরিয়ার সদস্যপদ স্থগিত করে আরব লীগ। ওই দিনই দামেস্কে সরকারপন্থীরা আরব লীগের সদস্যরাষ্ট্র সৌদি আরব ও কাতার দূতাবাসে হামলা চালায়।
রাজধানী দামেস্কে হাজার হাজার লোক গতকাল আসাদের সমর্থনে রাস্তায় নামে। তাদের হাতে ছিল সিরিয়ার পতাকা ও আসাদের প্রতিকৃতি। বিক্ষোভকারীরা শহরের সেবা বাহরাত স্কয়ারে জড়ো হয়ে 'জনগণ আসাদকে চায়' বলে স্লো [...] বিস্তারিত

তিস্তা চুক্তি এখনই হচ্ছে না, জানিয়ে দিলেন মনমোহন

postimage

শিগগিরই তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে চুক্তি হচ্ছে-বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সময় এমন দাবি করেছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জানিয়ে দিলেন, তিস্তা চুক্তি এখনই হচ্ছে না, আরো সময় লাগবে। কিছু বিষয়ে এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব রয়েই গেছে। সেগুলো মেটানোর পরই চুক্তি হবে।
মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলন শেষে গতকাল রবিবার বিমানযোগে দেশে ফেরার পথে ড. মনমোহন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ঢাকা সফরের প্রায় দুই মাস পর তিনি প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন। তবে কত দ [...] বিস্তারিত

বেনজির হত্যাকাণ্ডে দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন অভিযুক্ত

postimage

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে অভিযুক্ত করেছেন। গতকাল শনিবার রাওয়ালপিন্ডির আদালতে এ রায়ের পর এক আইনজীবী জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা ছাড়া বাকি পাঁচজন তালেবানের সঙ্গে জড়িত।
সরকারি আইনজীবী চৌধুরী আজহার বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।' তাঁদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা গত বছর গ্রেপ্তার হয়েছেন। বাকি পাঁচ সন্দেহভাজন জঙ্গি প্রায় চার বছর ধরে কারাগারে আছেন।
রাওয়ালপিন্ডিতে ২০০৭ সাল [...] বিস্তারিত

পবিত্র হজ পালিত

postimage

সৌদি আরবের আরাফাতের ময়দান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই দিয়েছিলেন বিদায় ভাষণ। গতকাল শনিবার সেই জায়গায় হাজির হন মহানবীর ২৫ লাখের বেশি উম্মত। সেলাইবিহীন সাদা দুই খণ্ড বস্ত্র (ইহরাম) পরা এ মুসল্লিদের অন্তরে আত্মশুদ্ধি ও পাপমুক্তির আকাঙ্ক্ষা। তাই তো তাঁদের মুখে ছিল 'লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুল্ক' ধ্বনি। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। এই তালবিয়া উচ্চারণে [...] বিস্তারিত

প্রত্যাশা পূরণে পিছিয়ে সার্ক

postimage

আড়াই দশকেও আঞ্চলিক জোট হিসেবে দক্ষিণ এশীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (সার্ক) তার লক্ষ্য পূরণ করতে পারেনি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা। এ ব্যর্থতার জন্য তাঁদের কেউ কেউ দায়ী করেন ভারত ও পাকিস্তানের মধ্যেকার বৈরিতাকে। আবার অনেকে বলেন, সার্কের সদস্য দেশগুলোর পারস্পরিক আস্থার সংকটের কথা। আগামী দিনগুলোয় এ জোট সক্রিয় হয়ে দক্ষিণ এশিয়ার জনগণের প্রত্যাশা পূরণ করবে_এমন জোরালো কোনো সম্ভাবনাও তাঁরা দেখছেন না। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা সার্কক [...] বিস্তারিত

চীন সফলভাবে মানববিহীন মহাকাশযান শেনঝু-৮ উৎক্ষেপণ করেছে

postimage

২০২০ সালের মধ্যে একটি স্থায়ী মহাকাশযান স্টেশন নির্মাণ করতে চায় চীন। পরিকল্পনার অংশ হিসেবে গতকাল উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমি থেকে সফলভাবে মানববিহীন মহাকাশযান শেনঝু-৮ উৎক্ষেপণ করেছে দেশটি। স্টেশনে ভেড়ার (ডকিং) কাজ পরীক্ষার জন্য এটি গিয়ে যুক্ত হবে পরীক্ষামূলক মডিউল তিয়ানগং-১-এর সঙ্গে। মহাকাশ স্টেশন নির্মাণে সফল হলে চীন হবে এ ক্ষমতাসম্পন্ন তৃতীয় দেশ।

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

মে 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« এপ্রি  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com