আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
ব্যবসা বানিজ্য

প্রবাসীদের জন্য নতুন বন্ড আসছে

postimage

প্রবাসীদের বিনিয়োগের জন্য ডলারের পাশাপাশি ইউরো ও ব্রিটিশ পাউন্ডেও বিনিয়োগ বন্ড ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া বিভিন্ন বন্ডের মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলো দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করার কৌশল নির্ধারণ নিয়ে এক বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন. অনেক দিন ধরেই সভরেন বন্ড চালুর চিন্তা করা হচ্ছে। তবে এ বিষয়ে আরও কিছুটা সময়ের প্রয়ো [...] বিস্তারিত

রেমিট্যান্সের সঙ্গে কমছে রিজার্ভও

postimage

অর্থবছরের শেষদিকে এসে রেমিট্যান্স প্রবাহ নিচের দিকে নামতে শুরু করেছে! গত তিন মাসই এ খাতে এমন ঋণাত্মক প্রবণতা লক্ষ করা গেছে। এ সময়ে প্রতি মাসে আগের মাসের তুলনায় রেমিট্যান্স আসা কিছুটা করে কমেছে। তাছাড়া সম্প্রতি আমদানি-সংক্রান্ত দেনা পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। রেমিট্যান্স আসা কমে যাওয়ার ফলেই রিজার্ভে এই চাপ সৃষ্টি হয়েছে।
দেশে দুই দশক ধরেই ক্রমাগতভাবে রেমিট্যান্স আহরণের পরিমাণ বেড়ে চলেছে। এর মধ্য দিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হচ্ছে। জনশক্ [...] বিস্তারিত

আমানতের তুলনায় ঋণ প্রবৃদ্ধি কম

postimage

মুদ্রানীতি সংকোচনের প্রভাবে ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ অনেক কমে গেছে। এক বছর আগের তুলনায় আমানত যে হারে বেড়েছে, ঋণ বেড়েছে তার চেয়ে অনেক কম। আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচটি ব্যাংকের ঋণ না বেড়ে উল্টো বেশ খানিকটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের পরিস্থিতিকে ইতিবাচক দেখলেও কিছুদিন ধরে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও বেসরকারি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আমিন সমকালকে বলেন, মূল্যস্ফীতি কমাতে কেন্দ [...] বিস্তারিত

কালো টাকা সাদা করার সুযোগ এবারও থাকতে পারে

postimage

কোনো অর্থমন্ত্রীই কালো টাকা সাদা করার পক্ষে থাকেন না। বাজেটের আগে এ ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও শেষ পর্যন্ত সেই সুযোগ তাঁরা প্রায় প্রতিবছরই দিয়ে থাকেন। অপ্রদর্শিত আয় বিনিয়োগের কিছু খাত ঠিক করে দেন, সঙ্গে জুড়ে দেন কিছু শর্ত। এ ধরনের সুযোগ আগামী অর্থবছরেও থাকতে পারে। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সচিব ড. মোহাম্মদ তারেকের কথায় এমন আভাস পাওয়া গেছে।
এ সরকারের প্রথম বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় বাজেটে এ সুযোগ আর রাখেননি অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের বাজেটে [...] বিস্তারিত

হাড় সংগ্রহ করে স্বাবলম্বী

postimage

ঈশ্বরদীতে পশুর পরিত্যক্ত হাড়গোড় সংগ্রহ করে শতাধিক হতদরিদ্র মানুষ এখন স্বাবলম্বী। কুড়িয়ে পাওয়া কিংবা পরিত্যক্ত-উচ্ছিষ্ট হাড়গোড়ের ব্যবসা করে ঈশ্বরদীতে শক্ত আসন করে নিয়েছেন এমন ব্যবসায়ীর সংখ্যা এখন ৩০ ছাড়িয়ে গেছে। আবার হাড় বেচাকেনা করে ঈশ্বরদীতে কোটিপতি হয়েছেন সাজ্জাদ হোসেন দুলাল নামের এক ব্যবসায়ী। অথচ কয়েক বছর আগেও হাড় বেচাকেনা নিয়ে ভাবতেন না কেউই। যে দুলালকে ঈশ্বরদীবাসী চিনত ভাঙ্গাড়ি কিংবা একজন অতি সাধারণ হাড় ক্রেতা হিসেবে, সেই দুলাল এখন ঈশ্বরদীর প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ীদের

একজন। সম্প্রতি দুলাল ঈশ্ [...] বিস্তারিত

ব্যবসা হোক ইন্টারনেটে

postimage

ঘরে বসে বিশ্বজুড়ে পণ্য ও সেবা পৌছে দিতে ইন্টারনেটই হচ্ছে কাঙ্ক্ষিত মাধ্যম। ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে ঘুরে যেতে পারে জীবনের মোড়। লিখেছেন
আল আমিন কবীর

চট্টগ্রাম শহর থেকে দেড়শ' কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় থাকেন শফি নূর। বলতে গেলে সারাদিনই বাড়িতে থাকেন। বাইরে না গেলেও তিনি যে কাজ করেন না_ এমন নয়। বরং তার পরিবারের অন্য সব সদস্যের চেয়ে তিনি বেশি কাজ করেন। কাজের জন্য তিনি প্রচলিত ক্যারিয়ারে না গিয়ে বেছে নিয়েছেন ভিন্ন পথ, অনলাইন ব্যবসা। ইন্টারনেটের মাধ্যমেই তিনি তার সেবা বিক্রি করেন গ্রাহকদের কাছ [...] বিস্তারিত

চাঙ্গা শেয়ারবাজারে বড় দরপতন

postimage

গুজবের কাছে হেরে গেল মাসাধিককাল ধরে চাঙ্গা থাকা শেয়ারবাজার। দিনভর দুটি গুজব গতকালের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটিয়েছে বলে বাজার-সংশ্লিষ্টরা মনে করছেন। দিনের শুরুতে গুজব রটে যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফএর প্রতিনিধিদলের বৈঠকে শেয়ারবাজারের বিনিয়োগ নিয়ে কঠোর শর্ত আরোপের আলোচনা হয়েছে। এরপর গুজব রটে যায় আরেক উদ্যোক্তা পরিচালক কম্পানির নূ্যনতম ২ শতাংশ শেয়ার কেনাসংক্রান্ত এসইসির নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। এ দুটি খবর দিনভর শেয়ারবাজারে ঘুরপাক খেতে থাকে। আর গুজবনির্ভর এ বাজারে বিনিয়োগকারীদে [...] বিস্তারিত

ইউরোপে রপ্তানি বেড়েছে তিন বিলিয়ন ইউরো

postimage

গত বছর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের রপ্তানির পরিমাণ তিন বিলিয়ন ইউরো বেড়েছে। ডলারের হিসাবে যার পরিমাণ প্রায় ৩ দশমিক ৯ বিলিয়ন। জিএসপি সুবিধার রুল্স অব অরিজিন শর্ত শিথিল করায় এটি সম্ভব হয়েছে বলে মনে করেন বাংলাদেশে ইইউয়ের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।
ইইউ দূতাবাস জানায়, ২০১০ সালে বাংলাদেশ ইউরোপে রপ্তানি করেছিল সাড়ে পাঁচ বিলিয়ন ইউরোর পণ্য। ২০১১ সালে সেটি বেড়ে হয় সাড়ে আট বিলিয়ন ইউরো। ডলারের হিসাবে এর পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার। এ আয়ের ৮৭ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে।
২০১১ সালের জানুয়ারি মাসে জেনারেলাইজ্ড [...] বিস্তারিত

সপ্তাহের প্রথম দিনেই ডিএসইতে ১২০০ কোটি টাকা লেনদেন

postimage

সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার এক হাজার ২০০ কোটি টাকার ওপর লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সাড়ে আট মাসের মধ্যে এটাই সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ৩১ জুলাইয়ে এক হাজার ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে শুধু লেনদেনই নয়_ডিএসইতে গতকাল সূচক বেড়েছে ১২০.৫৬ পয়েন্ট। লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই সূচক এক লাফে ১০৬ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর প্রায় একই গতিতে লেনদেন চলতে থাকে। দিনশেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের তুলনায় প্রায় ১২০ পয়েন্ট বেড়ে ৫৪৬৪ পয়েন্টে স্থির হয়েছে [...] বিস্তারিত

কালো টাকা আর সাদা না করার পরামর্শ

postimage

বিদ্যমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত থেকে সরকারের অতিরিক্ত হারে ঋণগ্রহণ, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও দুর্নীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা।
তারা বলেছেন, আসন্ন বাজেট প্রণয়নকালে সরকার তার রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতি বেশি মনোযোগ দেবে, এটাই বাস্তবতা। তবে তারা দেশের জন্য একটি অর্থনৈতিক প্রবৃদ্ধিবান্ধব বাজেট প্রণয়নের ওপর জোর দিয়েছেন। তারা বলেন, সরকারের শেষ সময়ে এসে এমন কিছু করা ঠিক হবে না যা দীর্ঘ মেয়াদে দেশের জন্য ক্ষতিকর [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

মে 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« এপ্রি  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com