আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
বাংলাদেশ

চট্টগ্রাম রণক্ষেত্র

postimage

পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে গতকাল চট্টগ্রাম নগর রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল পৌনে ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নগরজুড়ে সংঘর্ষ চলে। নগরীর কাজির দেউড়ির নাসিমন ভবনে বিএনপি কার্যালয় ও এর আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এর জের ধরে একপর্যায়ে পুরো নগরী অচল হয়ে পড়ে। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা নির্বিচারে গাড়ি ভাংচুর ও গাড়িতে অগি্নসংযোগ করে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। ধাওয়া খেয়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃষ্টির মতো ফাঁকা গুলিবর্ষণ [...] বিস্তারিত

সুরঞ্জিতের দোষ ছিল না

postimage

রেলে অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি রেল মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি। গত ৯ এপ্রিল রাতে ৭০ লাখ টাকাসহ এপিএস ওমর ফারুকের গাড়িটি সাবেক এ মন্ত্রীর বাসার উদ্দেশেই যাচ্ছিল বলে নিশ্চিত হয়েছে তদন্ত কমিটি। বাসায় যাওয়ার ক্ষেত্রে সাবেক রেলমন্ত্রীর কোনো অনুমতি
ছিল না বলেও উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
গতকাল রোববার দুপুর পৌনে ৩টায় রেল মন্ত্রণালয়ের সচিব ফজলে কবীরের কাছে ৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি পেশ করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও রেলের মহাপরিচালক আবু তাহের। [...] বিস্তারিত

গতকালও অশান্ত ছিল আশুলিয়া- ইন্ধনদাতাদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ

postimage

গতকাল রোববারও অশান্ত ছিল আশুলিয়া ও তদসংলগ্ন পোশাক কারখানাগুলো। নেপথ্যের ইন্ধনদাতাদের উসকানিতে গতকাল হা-মীম গ্রুপের মূল ভবনে হামলা ও ভাংচুর চালায় শ্রমিকরা। সেখানকার ১০-১২ হাজার শ্রমিক রাস্তায় বেরিয়ে এসে সড়ক দখল করে কিছু গাড়ি ভাংচুর করে। তাদের সঙ্গে যোগ দেয় আশপাশের অর্ধশত কারখানার শ্রমিকরা। সেই সব কারখানায়ও ভাংচুর চলে।
শ্রমিক সালমান শরীফ 'গুম' হয়েছে এই গুজব ছড়িয়ে শনিবার লংকাকাণ্ড ঘটানো হয়েছিল। গতকাল তাকে শ্রমিকদের সামনে হাজির করা হলেও 'এই সালমান সেই সালমান নয়' বলে বিভ্রান্তি ছড়ানো হয়। সালমান সাংবাদিকদের সামনে [...] বিস্তারিত

মিডিয়ার সামনে হাজির হলেন সালমান

postimage

'আমিই হা-মীম গ্রুপের পলি প্যাকেজিংয়ের স্টোরকিপার সালমান। দয়া করে আমাকে নিয়ে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। আমার সঙ্গে কারখানার এক কর্মকর্তার অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে শ্রমিক ভাইয়েরা যা করেছেন তা আমি চাইনি। আমাকে কেন্দ্র করে যাতে কোনো শিল্প প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-অগি্নসংযোগ না হয়। আমি চাই না লাখ লাখ মানুষের জীবিকার একমাত্র মাধ্যম পোশাক শিল্প ধ্বংস হয়ে যাক।' গতকাল দুপুরে আশুলিয়া থানায় সংবাদকর্মীদের সামনে হাজির হয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন সালমান।
সালমান নামে এই পোশাক শ্রমিককে 'গুম' করার গুজব ছড়িয়ে [...] বিস্তারিত

আটকা পড়ছেন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহজাহান

postimage

জালে আটকা পড়ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শাহজাহান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শাহজাহানের বিভিন্ন অপকর্মের সত্যতা মেলায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে এমন খবর পাওয়া গেছে।
মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিচালনার জন্য গঠিত ট্রাস্টি বোর্ড ভেঙে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই কমিটি গঠনের [...] বিস্তারিত

ফখরুলসহ ১৮ দলীয় নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

postimage

হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁদের আগাম জামিনের আবেদন নিষ্পত্তির জন্য গঠিত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের তৃতীয় বেঞ্চ এ নির্দেশ দেন।
গতকাল রবিবার দেওয়া নির্দেশে বলা হয়, আগামী ১৬ মের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে আগাম জামিনের আবেদনকারীদের। একই বেঞ্চে সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় একই আসামিদের আগাম জামিনের আবেদনের ওপর শুনানি শেষ হয [...] বিস্তারিত

যাত্রাবাড়ীতে গ্যাসের পাইপলাইনে আগুন

postimage

ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাস লাইনে আগুন লেগে প্রায় পাঁচ ঘণ্টা জ্বলেছে। অবশেষে তিতাসের লোকজন পাইপ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। ওই পাঁচ ঘণ্টায় আগুন যাতে বিপজ্জনক মাত্রায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ক্রমাগত পানি ঢেলেছে। ওই সময় হাজার হাজার মানুষ আগুনের পাশে ভিড় করেছিল। গতকাল রবিবার ভোরে আগুন নেভার পর জনমনে শান্তি ফিরে আসে। ১২ ফুট গভীরে থাকা গ্যাসের পাইপলাইন ফেটে আগুনের সূত্রপাত হয়। নেভানোর পরও কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।
শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স [...] বিস্তারিত

রেমিট্যান্সের সঙ্গে কমছে রিজার্ভও

postimage

অর্থবছরের শেষদিকে এসে রেমিট্যান্স প্রবাহ নিচের দিকে নামতে শুরু করেছে! গত তিন মাসই এ খাতে এমন ঋণাত্মক প্রবণতা লক্ষ করা গেছে। এ সময়ে প্রতি মাসে আগের মাসের তুলনায় রেমিট্যান্স আসা কিছুটা করে কমেছে। তাছাড়া সম্প্রতি আমদানি-সংক্রান্ত দেনা পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। রেমিট্যান্স আসা কমে যাওয়ার ফলেই রিজার্ভে এই চাপ সৃষ্টি হয়েছে।
দেশে দুই দশক ধরেই ক্রমাগতভাবে রেমিট্যান্স আহরণের পরিমাণ বেড়ে চলেছে। এর মধ্য দিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হচ্ছে। জনশক্ [...] বিস্তারিত

বাংলাদেশের উন্নয়নের অংশীদার হবে ইউরোপীয় ইউনিয়ন

postimage

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ইউরোপের দেশগুলোর আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দীর্ঘদিনের সাহায্যনির্ভর সম্পর্ক থেকে বেরিয়ে ভবিষ্যতে এ দেশের সঙ্গে অংশীদারত্বমূলক সম্পর্ক গড়তে চায় ইইউ। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতাসহ বেশ কিছু বাধা অপসারণ জরুরি বলে মনে করছেন সংগঠনটির নেতারা। গতকাল শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'বাংলাদেশ-ইইউ সম্পর্কের পরবর্তী দশকের পরিস্থিতি' শীর্ষক এক সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
রাজধানীর গুলশান [...] বিস্তারিত

ড. ইউনূসের নোবেল- সমালোচক মন্ত্রীদের সমালোচনা করলেন ব্যারিস্টার রফিক

postimage

দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনাকারী মন্ত্রীদের কঠোর সমালোচনা করলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
গতকাল শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সমালোচনা করে তিনি বলেন, গুণীজনকে সম্মান দেখালে নিজের সম্মান বাড়ে।
ড. মুহাম্মদ ইউনূসের নোবেল জয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের কঠোর সমালোচনা করে রফিক-উল হক বলেন, 'তিনি (সৈয় [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

মে 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« এপ্রি  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com