আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
বাংলাদেশ

আমানতের তুলনায় ঋণ প্রবৃদ্ধি কম

postimage

মুদ্রানীতি সংকোচনের প্রভাবে ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ অনেক কমে গেছে। এক বছর আগের তুলনায় আমানত যে হারে বেড়েছে, ঋণ বেড়েছে তার চেয়ে অনেক কম। আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচটি ব্যাংকের ঋণ না বেড়ে উল্টো বেশ খানিকটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের পরিস্থিতিকে ইতিবাচক দেখলেও কিছুদিন ধরে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও বেসরকারি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আমিন সমকালকে বলেন, মূল্যস্ফীতি কমাতে কেন্দ [...] বিস্তারিত

দু’দলের মারমুখী অবস্থানে দেশ অন্ধকারে যাচ্ছে-এরশাদ

postimage

তত্ত্বাবধায়ক সরকার ও ইলিয়াস আলী ইস্যুতে সরকারি এবং বিরোধী দলের মারমুখী অবস্থান দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার মতে, আওয়ামী লীগ ও বিএনপি দেশের জন্য কিছু করেনি। তারা কেবল ক্ষমতার লড়াইয়ে মত্ত।
সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশাদ সরকারি ও বিরোধী দলের 'ধ্বংসাত্মক' রাজনীতির সমালোচনা করেন। অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিরোধিতা করলেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিকল্প অন্তর্বর্তী সরকারের [...] বিস্তারিত

তদন্তের অগ্রগতি জানতে চায় পরিবার

postimage

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ২০ দিন পরও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়িচালক মোঃ আনসারের সন্ধান মেলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াসের পরিবারের সদস্যরা তাকে ফেরত পেতে আশাবাদী হলেও তদন্ত কার্যক্রম নিয়ে হতাশ। ইলিয়াসের পরিবারের সদস্যরা তদন্তের অগ্রগতি জানতে চান। যে কোনো শর্তে ফেরত পেতে চান ইলিয়াসকে।
ইলিয়াসের ছেলে আবরার ইলিয়াস সমকালকে বলেন, 'বাবাকে খুঁজে পাওয়ার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কিছু জানাচ্ছেন না। পুলিশের কেউ কেউ মাঝে মধ্যে বাসায় [...] বিস্তারিত

জাতি গুম আতঙ্কে ভুগছে :ড. কামাল

postimage

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রুগ্ণ রাজনীতির ধারা পরিবর্তনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের সুরাহা না হওয়ায় জাতি গুম আতঙ্কে ভুগছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্রকে কার্যকর ও স্থিতিশীল রাখতে সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ড প্রয়োজন। আর অর্থপূর্ণ সংস্কার ছাড়া সুশাসন সম্ভব নয়।
ড. কামাল হোসেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও তিনি সরকারের মেয়াদপূর্তির পক্ষে বলে জানান। তিনি বলেন, সরকার চাইলে আগাম [...] বিস্তারিত

ছাত্রী ধর্ষণ -চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষকের যাবজ্জীবন

postimage

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত ওই শিক্ষককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায়
দিয়েছেন। আদালত আদায়কৃত অর্থের অর্ধেক টাকা ভিকটিমকে প্রদানেরও আদেশ দেন। চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ বৃহস্পতিবার এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঘোনটোলা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে এবং বিনোদপুর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল লতিফ।
মামলার বিবরণে জানা গেছে, বিনোদপুর ডি [...] বিস্তারিত

র‌্যাব কর্মকর্তা জুলফিকার গ্রেফতার

postimage

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের মামলায় র‌্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর রমনা ও চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের যৌথ দল এ অভিযান চালায়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ শুক্রবার আবেদন করবে স্থানীয় পুলিশ। আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র‌্যাবের একটি দল। এ ঘটনায় জুলফিকার [...] বিস্তারিত

ভিসি থাকছেন না শরীফ

postimage

অবশেষে উপাচার্য পদ ছাড়তে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরকে। গতকাল বৃহস্পতিবার রাতে সরকারের উচ্চ পর্যায়ের সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত প্রায় চার মাসের অচলাবস্থা নিরসনের পথ উন্মুক্ত হতে চলেছে। গত পহেলা মে থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু হলে অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে আন্দোলনরত শিক্ষক সমাজ এবং সন্ধ্যায় উপাচার্য সমর্থক শিক্ষকদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রধানমন [...] বিস্তারিত

শীর্ষ নেতাদের আত্মগোপনে বিএনপি কর্মীরা ক্ষুব্ধ

postimage

মামলার ফাঁদে পড়ে দলের সিনিয়র নেতৃবৃন্দ নিরাপদ থাকতে নিরুদ্দেশে চলে যাওয়ায় ক্ষুব্ধ দলের সাধারণ নেতাকর্মীরা। তারা মনে করেন, আন্দোলন তুঙ্গে তুলে তাদের এই আত্মগোপন দলের জন্য ভালো হবে না। একযোগে নেতাদের 'গ্রেফতারবরণে' দেশব্যাপী আন্দোলন নতুন মাত্রা পেত।
অবশ্য আত্মগোপনকারী নেতারা বলছেন ভিন্ন কথা। 'অজ্ঞাত' স্থান থেকে তারা সমকালকে জানান, দলের নীতিনির্ধারক মহলের নির্দেশেই রাজনৈতিক 'কৌশল' হিসেবেই সাময়িক সরে রয়েছেন তারা। পুলিশের হাতে ধরা পড়লে আন্দোলন শক্তিশালী নয়, দুর্বল হতো।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রিমান্ডে নিয়ে নির্ [...] বিস্তারিত

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন :লুনা

postimage

বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামীকে উদ্ধারের বিষয়ে সব ধরনের প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন। এতে তিনি আশাবাদী হয়েছেন যে, তার স্বামীর খোঁজ পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি গত রাত সাড়ে ৮টার দিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাহসিনা রুশদীর লুনা সাংবাদিকদের এসব কথা বলেন। অশ্রুসজল ইলিয়াসপত্নী এ সময় নিখোঁজ স্বামীকে উদ্ধারে দেশবাসীর দোয [...] বিস্তারিত

আদালত বিব্রত

postimage

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাকর্মীদের আগাম জামিনের আবেদন শুনানি গ্রহণে বিব্রত হয়েছেন হাইকোর্ট। একটি বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বিব্রত হলেও অন্য একটি বেঞ্চ 'এখতিয়ার নেই' বলে আবেদনটি ফিরিয়ে দিয়েছেন। পরে বিকেলে হরতালে গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সাংসদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের করা একটি আগাম জামিন আবেদনে দ্বিধাবিভক্ত
আদেশ দেন হাইকোর্ট। গতকাল বুধবার হাইকোর্টের পৃথক তিনটি বেঞ্চে বিএনপি নেতাদের করা আগাম জামিন আবেদনে এ ঘটনা ঘটে। আর এ নিয়ে উচ্চ আদালতে বিএনপি নেতাকর্মী ও [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

মে 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« এপ্রি  
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com