আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
আর্কাইভঃ ফেব্রুয়ারি ৮, ২০১২

পদ্মা সেতু : আজ বিভাগীয় জরুরি বৈঠক – সরকারের মনোভাবে উদ্বেগ বিশ্বব্যাংক ও জাইকার

postimage

পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার অর্থায়ন বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে উদ্বিগ্ন বিশ্বব্যাংক ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠকে সরকারের নেওয়া পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে একটা চুক্তি বহাল থাকা অবস্থায় সরকার কিভাবে অন্য একটি দেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে? একইভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাইকা। ইআরডিতে পাঠানো জাইকার এক চিঠিতে বলা [...] বিস্তারিত

পুলিশের পক্ষে স্লোগান দিতে ১২ লাখ টাকার মিছিল !

postimage

লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিলে গুলি
লক্ষ্মীপুরে গত ২৯ জানুয়ারির গণমিছিলে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। মিছিলে ওইদিনের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে পুলিশের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় মিছিলকারীরা। স্লোগান শুনে নিরাপত্তা প্রহরায় উপস্থিত পুলিশ সদস্যদের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এ সময় বিএনপি-জামায়াতের বিরুদ্ধেও স্লোগান দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় ১২ লাখ টাকা বাজেট ছিল আওয়াম [...] বিস্তারিত

‘পাঁচ হাজার টাকা নিয়ে চুপ থাকবি’

postimage

মাদ্রাসাছাত্রীকে শিক্ষকের যৌন নিপীড়ন
'আমি কোনো দিন বুঝি নাই আমার স্যার আমারে এমুন করব। তার কথা না শুনলে আমারে জোড়বেত দিয়া পিডাইব। ক্লাসের ছাত্রছাত্রীদের শিখাইয়া দিব স্যার আমারে ভালোবাসে। হেরা দেয়ালে স্যারের নামের লগে আমার নাম লেইখ্যা রাখে। ক্লাসের সবাই মিল্ল্যা আমারে কয়, আমি বিষ খায়া মরি না ক্যান? হেগো কথার কষ্টেই আমি বিষ খাইছিলাম; কিন্তু মরি নাই।' এ কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে ফেলে মাদ্রাসাশিক্ষকের যৌন নিপীড়নের শিকার এক ছাত্রী। ভোলা শহরে নারী সহায়তা কেন্দ্রের সেফ হোমে থাকা ওই ছাত্রী এখনো মানসিকভাবে সুস্থ নয়। সেফ হোম [...] বিস্তারিত

শিশুদের যেভাবে দলে টানছে শিবির

postimage

জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের তৎপরতা বাহ্যিকভাবে কিছুটা শিথিল থাকলেও সংগঠনের বিস্তারে ভেতরে ভেতরে তারা যথেষ্টই সক্রিয়। তারা কৌশলে বাড়িয়ে চলছে সংগঠনের কর্মীসংখ্যা। এ ক্ষেত্রে তারা টার্গেট করেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। জড়ানো হচ্ছে পরিবারের নারীদেরও। চলছে নিয়মিত চাঁদা আদায়। সম্প্রতি চট্টগ্রামে আটক শিবির নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ ও তাঁদের কাছ থেকে উদ্ধার করা বই ও নথি পর্যালোচনায় এমন তথ্য বেরিয়ে এসেছে।
চট্টগ্রাম মহানগরের নিউ মনসুরাবাদ এলাকা থেকে গত ৩ ফেব্রুয়ারি ছাত্ [...] বিস্তারিত

দৌড়ের ওপর অপু!

postimage

৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় অপু বিশ্বাসকে এফডিসিতে দেখে অনেকেই চমকে গেলেন! এত সকালে তো তাঁকে দেখা যায় না। কিন্তু হঠাৎ কী মনে করে? পরে খোঁজ নিয়ে জানা গেল, সেদিন পরপর দুটি ছবির শুটিং ছিল তাঁর। রকিবুল আলম রকিবের 'জান তুমি প্রাণ তুমি' এবং এম বি মানিকের 'দুর্ধর্ষ প্রেমিক' ছবি দুটির ক্যামেরাও ক্লোজ হয়ে যাবে সেদিন। তাই শিগগিরই শুরু করতে হবে। তা ছাড়া ছবি দুটিতে মারামরি, কান্নাকাটি, বৃষ্টিভেজা প্রেমের দৃশ্যসহ আরো বেশ কয়েকটি দৃশ্য বাকি রয়েছে, যাকে বলে পাঁচমিশালি শুটিং। অবশেষে সকাল ১০টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত [...] বিস্তারিত

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

postimage

চার দিনের টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ৯.১০ শতাংশ বা ৩২৯.১৫ পয়েন্ট। ২০১১ সালের জানুয়ারির পর এটা সর্বোচ্চ দরবৃদ্ধির ঘটনা। এ ছাড়া সব কয়টি কম্পানির শেয়ারের দরবৃদ্ধির বিরল ঘটনা ঘটে গতকাল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে সব কয়টিরই শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। এসব কম্পানির মধ্যে ১৮০টি শেয়ারের কোনো বিক্রেতা ছিল না। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যস [...] বিস্তারিত

এখনই পাকিস্তানের চোখ বিশ্বকাপে!

postimage

মনে ছিল ক্ষোভের আগুন। বুকে জমাট বাঁধা ছিল সুপ্ত আগ্নেয়গিরি। বছর দুয়েক আগে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত পাকিস্তান ক্রিকেটকে নিয়ে কত কিছুই না বলা হয়েছে! সেসব মুখ বুজে সয়ে মিসবাহ-উল হক শুরু করেন নতুন মিশন। মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দেওয়ার। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ১৫ টেস্টে ৯ জয়, ৫ ড্র আর এক হারই বলছে, সেটি কী দুর্দান্তভাবে পেরেছে মিসবাহর পাকিস্তান। পরশু র‌্যাংকিংশীর্ষ ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে যেন পূর্ণতা পেল পাকিস্তানের পুনর্জাগরণ। মিসবাহ তো বাঁধনহারা আনন্দে ছটফট করবেনই!
'আমরা [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

ফেব্রুয়ারি 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জানু মার্চ »
 12345
6789101112
13141516171819
20212223242526
272829 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]

এক নজরে অন্যান্য | আমাদের ইতালী

© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com