আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বৃহঃবার, ফেব্রুয়ারী ২৩, ২০১২
বিস্তারিত সংবাদ

প্রথম আলোর অর্ধযুগের পাপ অর্ধদিবসেই মোচনের চেষ্টা!

যে পাপ প্রথম আলো বয়ে বেড়িয়েছে আধা যুগ ধরে, সেই পাপ মিলিয়ে ফেলতে তাদের লাগল মাত্র আধা দিন। প্রথম আলোর ওয়াশরুমে কেবলামুখী প্রস্রাবখানা সম্পর্কে কালের কণ্ঠে সংবাদ ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ভেঙে ফেলেছে প্রথম আলো কর্তৃপক্ষ।
'প্রথম আলো অফিসে গিয়ে দেখি, এমন গুনাহর কাজ বিধর্মীরাও করে না' শিরোনামে গতকাল রবিবার কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথম আলো কর্তৃপক্ষ গতকালই রাজধানীর ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সিএ ভবনে অবস্থিত নিজেদের কার্যালয়ের দ্বিতীয় তলায় কেবলামুখী করে স্থাপন করা প্রস্রাবখানাগুলো তড়িঘড়ি করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। গতকাল সকালেই ১০-১২ জন শ্রমিক লাগিয়ে শুরু করা হয় প্রস্রাবখানা ভেঙে ফেলার কাজ। এ ব্যাপারে অবলম্বন করা হয় বিশেষ সতর্কতা। বাইরের লোক তো দূরের কথা, অফিসের কর্মীদেরও যেতে দেওয়া হয়নি সেই ওয়াশরুমে। ভেতর থেকে দরজা লাগিয়ে শ্রমিকরা শুরু করেন প্রস্রাবখানা ভাঙার কাজ।
একটি সূত্রে জানা গেছে, কালের কণ্ঠে গতকাল এ-সংক্রান্ত সংবাদ ছাপা হওয়ার পর সকালেই প্রথম আলো কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে। তারা ২০০৬ সালে নির্মাণ করা কেবলামুখী প্রস্রাবখানাগুলো তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
গতকাল কৌতূহলী হয়ে অনেকেই প্রথম আলো কার্যালয়ে গিয়ে এ বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকরাও এ বিষয়ে কথা বলতে গেলে প্রথম আলো কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।
গতকাল সন্ধ্যায় প্রথম আলোর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল মলি্লকের কাছে কেবলামুখী প্রস্রাবখানাগুলো ভেঙে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, 'আমি হাসপাতালে যাচ্ছি এক রোগীকে দেখতে। আপনি অফিসে অন্য কাউকে ফোন করুন।'
তবে নাম প্রকাশ না করার শর্তে অন্য এক কর্মকর্তা বলেন, 'আজ (গতকাল) সকালে জরুরি মিটিং করে প্রস্রাবখানাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ীই শ্রমিক লাগিয়ে সেগুলো ভেঙে ফেলা হয়েছে।'
এদিকে প্রথম আলোর কেবলামুখী প্রস্রাবখানা-সংক্রান্ত সংবাদ ছাপা হওয়ার পর অনেক পাঠক কালের কণ্ঠ কার্যালয়ে ফোন করে ধর্মীয় অনুভূতির ব্যাপারে সজাগ থাকা এবং প্রথম আলো ও এর সম্পাদকের ইসলাম ধর্মকে অবমাননার বিষয়ে পাঠকদের চোখ খুলে দেওয়ার জন্য কালের কণ্ঠকে ধন্যবাদ জানান।
সাইফুল আহমেদ নামের এক পাঠক বলেন, 'যারা সবাইকে শুধু বদলে যাওয়ার পরামর্শ দিয়ে স্লোগান দেয়, তারা নিজেরা কী করছে! তারা কি তাহলে চায়, এ দেশের ধর্মপ্রাণ সব মানুষ কাবাঘরের দিক মুখ করে প্রস্রাব করুক? এই কি তাদের বদলে যাওয়া আর বদলে দেওয়ার নমুনা!'

সংবাদটি পড়া হয়েছে ১৩৪ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৮.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

জানুয়ারি 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« ডিসে ফেব্রু »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • ভারতের ঋণের পাঁচ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত
    ভারতের ১০০ কোটি ডলারের ঋণে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কঠিন শর্তের কারণে প্রকল্পগুলো বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরও তা কার্যকর করা যাচ্ছে না। প্রকল্পগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান চান ভারতীয় ঋণেই প্রকল্পগুলোর বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় […]
  • ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে
    শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম […]
  • ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com