আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বৃহঃবার, ফেব্রুয়ারী ২৩, ২০১২
বিস্তারিত সংবাদ

মার্কিন মেরিন সেনার নিহত তালেবান যোদ্ধাদের লাশের ওপর প্রস্রাব

মার্কিন মেরিন সেনারা দৃশ্যত নিহত তালেবান যোদ্ধাদের লাশের ওপর প্রস্রাব করছে—এমন একটি ভিডিও ফুটেজ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবান বাহিনীও এর নিন্দা করেছে। বিশ্লেষকদের ধারণা, অভিযোগ সত্যি হলে তা তালেবানের সঙ্গে মূলত নেপথ্যে চলা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি ইউটিউবসহ কয়েকটি ওয়েবসাইটে প্রচারিত ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, উর্দি পরা চার মার্কিন মেরিন সেনা মাটিতে পড়ে থাকা তিন তালেবান যোদ্ধার মরদেহের ওপর প্রস্রাব করছে। ফুটেজ দেখে মনে হয়, ওই দৃশ্যের ভিডিও ধারণ করার বিষয়েও তারা সচেতন।
তালেবান বাহিনী ওই ভিডিও ফুটেজকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘এটা বর্বরোচিত কাজ। গত ১০ বছরে এ ধরনের বহু ঘটনা ঘটেছে, যা প্রকাশিত হয়নি। আমরা ঘটনাটি তদন্ত করার পর উপযুক্ত বিবৃতি দেব।’
তবে এ ঘটনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না উল্লেখ করে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘শান্তি আলোচনা বর্তমানে বন্দিবিনিময়ের পর্যায়ে রয়েছে এবং নতুন ইস্যুটি আলোচনায় প্রভাব ফেলবে না বলে আমি মনে করি।’
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ওই ভিডিও ফুটেজের সত্যতা এখনো পরীক্ষা করে দেখেনি। তবে পেন্টাগনের মুখপাত্র জন কারবি ওই ঘটনাকে ‘ঘৃণ্য, অস্বস্তিকর ও অগ্রহণযোগ্য’ অভিহিত করে বলেছেন, উর্দি পরা অবস্থায় কোনো সেনার কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এক দশকের যুদ্ধকালীন সময়ে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, নতুন এ ঘটনায় দেশটিতে মার্কিনবিরোধী উত্তেজনা বাড়তে পারে। এতে বিদেশি সেনা প্রত্যাহারের মাধ্যমে দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে।
চলতি সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানে ওবামার বিশেষ প্রতিনিধি মার্ক গ্রসম্যান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এমন পরিস্থিতিতে এই ভিডিও ফুটেজের বিষয়টি প্রকাশ পেল। প্রেসিডেন্ট কারজাইয়ের উচ্চপর্যায়ের শান্তি কমিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভিডিও ফুটেজের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এ ধরনের তৎপরতা শান্তি উদ্যোগের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এ ধরনের ভিডিও দেখিয়ে তালেবান সহজেই তরুণ সদস্য সংগ্রহ করতে পারবে।’ রয়টার্স ও এএফপি।

সংবাদটি পড়া হয়েছে ৯ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৮.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

জানুয়ারি 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« ডিসে ফেব্রু »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • ভারতের ঋণের পাঁচ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত
    ভারতের ১০০ কোটি ডলারের ঋণে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কঠিন শর্তের কারণে প্রকল্পগুলো বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরও তা কার্যকর করা যাচ্ছে না। প্রকল্পগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান চান ভারতীয় ঋণেই প্রকল্পগুলোর বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় […]
  • ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে
    শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম […]
  • ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com