প্রথম একক 'স্বপ্ন এবং তুমি' (২০১০) অ্যালবামের 'এর বেশি ভালোবাসা যায় না' গানটি দিয়ে গায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন শফিক তুহিন। একই বছর প্রকাশ করেন মিঙ্ড অ্যালবাম 'শফিক তুহিন ডট কম'। এবার তুহিন তৈরি করেছেন নতুন অ্যালবাম 'পাগলামী'। এতে নিজের কথা ও সুরে আটটি গান রেখেছেন তুহিন।
নতুন অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন নমন, জে কে এবং মাহমুদ সানী। গানগুলোর দুটি তুহিনের একক, ছয়টি দ্বৈত। দুটি করে দ্বৈত গানে তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণা, এলিটা ও ন্যান্সি। অ্যালবাম প্রসঙ্গে শফিক তুহিন বলেন, 'অনেক দিন পর নিজের কথা ও সুরে পুরো একটি অ্যালবাম করেছি। গানের শব্দ চয়ন, উপমা, গল্প নির্মাণ, কাব্য, ছন্দ প্রভৃতি বিষয়গুলোতে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করেছি। আর সুরগুলো সাজিয়েছি শিল্পীদের কণ্ঠ মাথায় রেখে। এরই মধ্যে গানগুলো যাঁরা শুনছেন পছন্দ করছেন।' তুহিন আরো জানান, ১৫ থেকে ২০ জানুয়ারি নাগাদ অ্যালবামটি প্রকাশ করা হবে।
সংবাদটি পড়া হয়েছে ৫ বার



