আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
আর্কাইভঃ জানুয়ারি ২০১২

একক ভিসায় বিদেশ যেতেও দূতাবাসে ধরনা দিতে হবে!

postimage

ব্যক্তি উদ্যোগে কাজের অনুমতিপত্র পেতেও এখন থেকে ওই দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন থেকে নিয়োগসংক্রান্ত সব কাগজপত্র সত্যায়িত করাতে হবে। তা না হলে কর্মীরা চাকরি নিয়ে বিদেশে যেতে পারবেন না। ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে।
জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দেশের জনশক্তি রপ্তানিতে চরম ধস নামতে পারে। কারণ, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একক ভিসা নামে পরিচিত এই প্রক্রিয়ায় দেশের ৯০ শতাংশ জনশক্তি রপ্তানি হয়ে থাকে। আগে তাঁদের সত্যা [...] বিস্তারিত

আফগানিস্তানে কপ্টার বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাদের ছয় সেনা নিহত হয়েছে। গতকাল শুক্রবার কর্মকর্তারা এ কথা জানান।
আফগান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের কমান্ডার সাইদ মুল্ক জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে মুসা কালা জেলায় মার্কিন বাহিনীর হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।
তালেবান জঙ্গিদের কারি ইউসুফ আহমাদি নামের এক মুখপাত্র দাবি করেন, হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করেছেন তাঁদের জঙ্গিরা। তবে তালেবানের এ দাবি নাকচ করে দেন সাইদ মুল্ক। ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে, আফগানিস্ [...] বিস্তারিত

ঠিক হয়েছে বিয়ের তারিখ

postimage

'যার বিয়ে তার খবর নাই। পাড়া পড়শির ঘুম নাই।' সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ে নিয়ে এ কথাটাই মনে হচ্ছিল বারবার। নিজেদের বিয়ে নিয়ে খুব সাদামাটা ধরনের কথা বলছিলেন বলিউডের এ দুই তারকা। কিন্তু তাঁদের বিয়ে তো এখন বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত বিয়ে। মানুষজনের আগ্রহের শেষ নেই। একজন এক খবর দিচ্ছেন, তো আরেকজন দিচ্ছেন অন্য খবর। সাইফিনার চেয়ে অন্যদের আগ্রহই বেশি দেখা গিয়েছে। কিন্তু এখন জানা গেল, ওপরে ওপরে নির্বিকার ভঙ্গি দেখালেও তলে তলে ঠিকই নিজেদের বিয়ে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন সাইফিনা। বিয়ের তারিখও ঠিক করে ফ [...] বিস্তারিত

প্রথম আলোর অর্ধযুগের পাপ অর্ধদিবসেই মোচনের চেষ্টা!

postimage

যে পাপ প্রথম আলো বয়ে বেড়িয়েছে আধা যুগ ধরে, সেই পাপ মিলিয়ে ফেলতে তাদের লাগল মাত্র আধা দিন। প্রথম আলোর ওয়াশরুমে কেবলামুখী প্রস্রাবখানা সম্পর্কে কালের কণ্ঠে সংবাদ ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ভেঙে ফেলেছে প্রথম আলো কর্তৃপক্ষ।
'প্রথম আলো অফিসে গিয়ে দেখি, এমন গুনাহর কাজ বিধর্মীরাও করে না' শিরোনামে গতকাল রবিবার কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথম আলো কর্তৃপক্ষ গতকালই রাজধানীর ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সিএ ভবনে অবস্থিত নিজেদের কার্যালয়ের দ্বিতীয় তলায় কেবলামুখী করে স্থাপন করা প্রস্ [...] বিস্তারিত

হতাশায় শাবনূর!

postimage

গত বছরের মাঝামাঝি মোস্তাফিজুর রহমান মানিকের 'এমনো তো প্রেম হয়' এবং এম এম সরকারের 'পাগল মানুষ' ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাবনূর। সে সময় ছবি দুটির শুটিং নিয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি। সব কিছু ঠিকঠাক মতো চললে ডিসেম্বরেই ছবি দুটির শুটিং শেষ হয়ে যেত। কিন্তু হঠাৎ করেই সব কিছু ওলট-পালট হয়ে গেল। মাত্র তিন-চার দিনের মতো বাকি থাকা ছবি দুটির শুটিং এবার আর শেষ হয়েও হচ্ছে না! একদিকে প্রথম ছবির পরিচালক মানিক দুই মাস ধরে শাবনূরের বিপরীতে অভিনয় করানোর মতো একজন নায়ককেও খুঁজে পেলেন না, অন্যদিকে দ্বিতীয় ছবির [...] বিস্তারিত

মার্কিন মেরিন সেনার নিহত তালেবান যোদ্ধাদের লাশের ওপর প্রস্রাব

postimage

মার্কিন মেরিন সেনারা দৃশ্যত নিহত তালেবান যোদ্ধাদের লাশের ওপর প্রস্রাব করছে—এমন একটি ভিডিও ফুটেজ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবান বাহিনীও এর নিন্দা করেছে। বিশ্লেষকদের ধারণা, অভিযোগ সত্যি হলে তা তালেবানের সঙ্গে মূলত নেপথ্যে চলা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি ইউটিউবসহ কয়েকটি ওয়েবসাইটে প্রচারিত ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, উর্দি পরা চার মার্কিন মেরিন সেনা মাটিতে পড়ে থাকা তিন তালেবান যোদ্ধার মরদেহের ও [...] বিস্তারিত

আবার বিয়ের পিড়িতে!

postimage

২০০৫ সালে দ্বিতীয় ঘর ভাঙার পর আবার বিয়ের নাম শোনা যায়নি হ্যালি বেরির মুখে। মাঝেমধ্যে কিছু সাক্ষাৎকারে অবশ্য নিজেই বলেছেন, আর কখনো ওমুখো হবেন না।
১৯৯২ সালে প্রথম ঘর বেঁধেছিলেন ডেভিড জাস্টিসের সঙ্গে। ১৯৯৭ সালে আলগা হয় সেই বাঁধন। এরপর ২০০১ সালে হলিউডের নামি এই অভিনেত্রী বিয়ে করেন এরিক বেনেটকে। ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে যায়।
এর পর গ্যাব্রিয়েল আব্রের সঙ্গে চুটিয়ে প্রেম করলেন ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত। দীর্ঘ পাঁচ বছরের প্রেম ভাঙে হ্যালির জীবনে অলিভার মার্টিনজের আগমনে। 'ডার্ক টাইড' ছবির সেটে পরিচয়সূত্রে পরিণয [...] বিস্তারিত

কণা-এলিটা-ন্যান্সিকে নিয়ে তুহিনের পাগলামী

postimage

প্রথম একক 'স্বপ্ন এবং তুমি' (২০১০) অ্যালবামের 'এর বেশি ভালোবাসা যায় না' গানটি দিয়ে গায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন শফিক তুহিন। একই বছর প্রকাশ করেন মিঙ্ড অ্যালবাম 'শফিক তুহিন ডট কম'। এবার তুহিন তৈরি করেছেন নতুন অ্যালবাম 'পাগলামী'। এতে নিজের কথা ও সুরে আটটি গান রেখেছেন তুহিন।
নতুন অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন নমন, জে কে এবং মাহমুদ সানী। গানগুলোর দুটি তুহিনের একক, ছয়টি দ্বৈত। দুটি করে দ্বৈত গানে তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণা, এলিটা ও ন্যান্সি। অ্যালবাম প্রসঙ্গে শফিক তুহিন বলেন, 'অনেক দিন পর নিজে [...] বিস্তারিত

এবার গেলে ৪১ বছরেও আসবে না আ. লীগ

postimage

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে করার চেষ্টা করলে সরকার 'মস্ত বড় ভুল' করবে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া বলেন, 'আওয়ামী লীগ ২১ বছর পর কান্নাকাটি করে জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছিল। এবার যে অপকর্ম করেছে তাতে ক্ষমতা চলে গেলে আর ৪১ বছরেও আসতে পারবে না।'
চট্টগ্রাম অ [...] বিস্তারিত

ঘাতক প্রেমিকসহ মা গ্রেপ্তার

postimage

'শিশু ইশরাত জাহান রিয়াকে মুখে রুমাল চাপা দিয়ে দেয়ালে ঠেসে ধরে হত্যা করি। এরপর লাশ পরিকল্পনা অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিঁড়িঘরে ফেলে রাখি।' গ্রেপ্তারের পর এভাবেই হত্যার বর্ণনা দিয়েছে ঘাতক সুলতান মাহমুদ। সুলতানসহ নিহত রিয়ার মা রোজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে ব্যবহৃত রুমালটিও উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রাথমিক তদন্ত শেষে সাংবাদি [...] বিস্তারিত

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

জানুয়ারি 2012
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« ডিসে ফেব্রু »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]

এক নজরে অন্যান্য | আমাদের ইতালী

© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com