নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ১০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন জন আব্রাহাম ও বিপাসা বসু। 'জিসম' ছবির সেটে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, এরপর দুজন চলে আসেন আরো কাছাকাছি। দুজনই একসময়ের শীর্ষ মডেল, তাঁদের দারুণ শারীরিক আবেদন_সব মিলিয়ে জন-বিপাশা যেন হয়ে উঠেছিলেন বলিউডের শরীরী সৌন্দর্যের প্রতীক। কিন্তু কোনো কিছুই যে চিরস্থায়ী নয়। আর রুপালি পর্দার মায়াবী জগতে তো আরো নয়! ক্রিস্টিয়ানো রোনালদো ও রানা ডগুবতির সঙ্গে বিপাশার রোমান্সের খবর কিছুটা হলেও প্রভাব ফেলে জনের মনে। এ বছর তাই আলাদাই হয়ে গেলেন দুজন। পর্দায় জন নায়িকাদের সঙ্গে রোমান্স করলেও বাস্তবে তাঁর মনের মানুষ নাকি একজন ব্যাংকার। বিপাশার সঙ্গে বিচ্ছেদের পর এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু কয়েক দিন আগেই জানা গেল, জনের ছুপা রুস্তমগিরি। তিনি আসলে গাঁটছড়া বাঁধতে চলেছেন অন্য কোথাও! তাঁকে আড়ালে রাখতে ডাক্তার প্রেমিকার গুজব নাকি নিজেই ছড়িয়েছেন! রুপালি পর্দার তারারা পারেনও বটে!
সংবাদটি পড়া হয়েছে ১২ বার



