সঙ্গদোষে নাকি লোহাও ভাসে! আর তিনি তো বলিউড বাদশাহ শাহরুখ খানের অর্ধাঙ্গিনী। সে হিসেবে গৌরী খান সিনেমায় অভিনয় শুরু করলেও অবাক হওয়ার কারণ ছিল না। গৌরী ও-পথ মাড়াননি বটে, তবে তারকাখ্যাতি ঠিকই পেয়েছেন। এখন যেকোনো বিশেষ আয়োজনে গৌরীর উপস্থিতি মানেই অনুষ্ঠানের রং বদলে যাওয়া। 'মান্নাত'-এর বাইরে এখন কেবল শাহরুখ না, গৌরীর ম্যানেজারের সঙ্গে আলোচনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বহুজন। গৌরীকে উপস্থিত করানোর জন্য আয়োজকদের পারিশ্রমিক গুনতে হয় প্রতি ৩০ মিনিটে ১৫ থেকে ১৭ লাখ রুপি! এর পরও সব আয়োজনে গৌরীকে পাওয়া মুশকিল। তারকা বলে কথা!
সংবাদটি পড়া হয়েছে ৮ বার



