আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বৃহঃবার, ফেব্রুয়ারী ২৩, ২০১২
বিস্তারিত সংবাদ

সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর দৃঢ়তায় আবারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র

সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দৃঢ় সংকল্পের আবারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কমিটির সভাপতি ও কংগ্রেসম্যান পিটার টি কিং গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এ প্রশংসা করেন। কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো অন্য এক চিঠিতেও তিনি বলেছিলেন, 'বাংলাদেশে সন্ত্রাস দমনে আপনার পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'
গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেসম্যান পিটার টি কিং গত ২২ নভেম্বর তারিখে লেখা চিঠির প্রাপ্তি স্বীকার করেন। তিনি বলেন, 'সন্ত্রাস দমনে আপনার সরকারের দৃঢ় সংকল্পের কথা জেনে আমি আশ্বস্ত হয়েছি। আপনি জানেন, আন্তর্জাতিক সহযোগিতা সন্ত্রাস দমনের চাবিকাঠি।'
এ ছাড়া আগামী দিনগুলোতে উভয় দেশের অগ্রগতির ক্ষেত্রে পিটার টি কিং প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। তিনি তাঁর সাম্প্রতিক ওই চিঠিতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন।
আগের চিঠিতে পিটার কিং বলেছিলেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান এবং সন্ত্রাস দমনে তাঁর সরকারের অব্যাহত সহযোগিতার কারণেই বাংলাদেশে হরকাতুল জিহাদ আল-ইসলামী (হুজি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) এবং জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশসহ অন্য চরমপন্থী গোষ্ঠীকে দমন করা সম্ভব হয়েছে। আর এভাবেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী লড়াইকে গতিশীল করেছে বাংলাদেশ। চলমান সন্ত্রাসবিরোধী এই লড়াইয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় সহযোগী হিসেবে উল্লেখ করে পিটার কিং বলেন, 'পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসবাদের তীব্র প্রভাব আপনার নেওয়া ব্যবস্থার কারণেই বাংলাদেশ রুখে দিতে পেরেছে।'
পিটার কিং সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামে বিশ্বের দেশগুলোর পক্ষ থেকে আরো সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ছাড়া সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে বাংলাদেশ সরকারের প্রয়াসকে যুক্তরাষ্ট্র সরকার সব সময় সহায়তা দিয়ে যাবে বলে কংগ্রেসম্যান পিটার কিং উল্লেখ করেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পিটার টি কিং ছাড়াও যুক্তরাষ্ট্রের নেতারা বাংলাদেশের সন্ত্রাসবিরোধী উদ্যোগের প্রশংসা করেছেন। বিগত ২০০২-০৮ সালে বাংলাদেশ বহির্বিশ্বে পরিচিত হয়েছিল যে নেতিবাচক পরিচয়ে_সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতনের দেশ হিসেবে_সেই পরিচয় ঘুচিয়ে দিয়ে বর্তমান সরকার আজ বাংলাদেশকে একটি অগ্রসরমান, গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষাকারী দেশ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে সক্ষম হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ১৩ ও ১৪ নভেম্বর বাংলাদেশ সফরকালে এ দেশকে উন্নয়নশীল বিশ্বের জন্য একটি 'মডেল দেশ' হিসেবে বারবার উল্লেখ করেছেন। জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফও গত ২৮ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ সফরকালে এ দেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি 'স্থিতিশীল শক্তি' হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদটি পড়া হয়েছে ৪ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৮.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

ডিসেম্বর 2011
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« নভে জানু »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • ভারতের ঋণের পাঁচ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত
    ভারতের ১০০ কোটি ডলারের ঋণে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কঠিন শর্তের কারণে প্রকল্পগুলো বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরও তা কার্যকর করা যাচ্ছে না। প্রকল্পগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান চান ভারতীয় ঋণেই প্রকল্পগুলোর বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় […]
  • ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে
    শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম […]
  • ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com