গত ঈদের পর নতুন কোনো নাটক বা টেলিছবিতে অভিনয় করেননি জয়া আহসান। সব রকম শুটিং থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। শুধু 'গেরিলা' ছবির কিছু দৃশ্যের শুটিং করতে হয়েছে। হঠাৎ করে জয়ার শুটিং বিরতি কিছুটা দ্বিধার মধ্যে ফেলে নির্মাতাদের। তবে জয়া বলেন, 'একান্ত ব্যক্তিগত কারণেই নতুন কিছু শুটিং করছি না। পারিবারিকভাবেও একটু ঝামেলায় ছিলাম। এখন কিছুটা ঠিক হয়েছে। আর আমি তো কখনোই রেনডম কাজ করিনি।' আর সে কারণেই এবার ঈদের একটি নাটক ও একটি টেলিছবিতে দেখা যাবে তাঁকে। এর মধ্যে শুধু এবারের ঈদের জন্য শুটিং করেছেন মেজবাউর রহমান সুমনের 'ফেরার পথ নেই, থাকে না কোনোকালে' টেলিছবিতে। টেলিছবিটি প্রচারিত হবে আরটিভিতে। আগে শুটিং করা ছিল 'প্রজাবতী' নাটকের। গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। অন্যদিকে জয়া অভিনীত চলচ্চিত্র 'ডুবসাঁতার' ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। তাঁর নতুন ছবি 'গেরিলা' ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে না। জয়া জানান, ২৬ মার্চ ছবিটি মুক্তি পেতে পারে।
সংবাদটি পড়া হয়েছে ৫৫ বার




She is Intelligent, i really like her style of approaching, GARILLA touched my heart. She is modest also.