আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বৃহঃবার, ফেব্রুয়ারী ২৩, ২০১২
বিস্তারিত সংবাদ

ইতালি নেয়ার কথা বলে তরুণীদের সর্বনাশ, সিলেটে তোলপাড়

ইতালি নেয়ার কথা বলে সিলেটে একে একে অনেক তরুণীর সর্বনাশ করেছে একটি চক্র। তারা প্রতারণার জাল বিছিয়ে সুন্দরী মেয়ে বিয়ে করে টাকা-পয়সাও লুটে নিতো।

আর এতে সর্বস্বান্ত হয়েছে কয়েকটি পরিবার। সম্প্রতি র‌্যাবের হাতে প্রতারক ২ ভাই গ্রেপ্তার হওয়ায় এসব ঘটনা প্রকাশ হয়েছে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর সিলেটে তোলপাড় হচ্ছে। ধিক্কার দিচ্ছে মানুষজন।  গোলাপগঞ্জ উপজেলার পানিআগা গ্রামের রইছ আলীর তিন পুত্রই হচ্ছে নাটকীয় এসব ঘটনার মূল হোতা। ইতালি প্রবাসী আবদুল আজিজ এবং দেশে থাকা তার দু’ভাইয়ের বিরুদ্ধে এরইমধ্যে কয়েকটি মামলাও হয়েছে থানায়। রইছ আলীর পুত্র আবদুল আজিজ, আবদুল হাফিজ এবং আবদুল মুকিত। আজিজ ইতালি থাকলেও দেশে অবস্থানরত হাফিজ ও মুকিত সুন্দরী মেয়েদের পছন্দ করে এনে ভাই আজিজের সঙ্গে বিয়ে ঠিক করতো। বিয়ের পর শ্বশুর বাড়িতে বা আবাসিক হোটেলে আজিজ স্ত্রীর সঙ্গে বসবাস শুরু করেন। ২/৩ মাস পর আজিজ কাউকে কিছু না বলে পাড়ি জমান ইতালিতে। এভাবে বিভিন্ন সময় আজিজ দেশে এসে বিয়ে করেন এবং তিনি চলে যাওয়ার পর তার স্ত্রীকে বাড়িতে নিয়ে চালানো হতো নির্যাতন।  বালাগঞ্জ উপজেলার চক দৌলতপুর গ্রামের নুনু মিয়ার কন্যা লিপি বেগম (১৮) তিন ভাইয়ের প্রতারণার শিকার হয়েছেন। এ বছরের ১২ই ফেব্রুয়ারি আবদুল আজিজ ৬ লাখ টাকার দেন মোহরে বিয়ে করেন লিপি বেগমকে। বিয়ের আকদ হয় ইতালি থেকে টেলিফোনে। আগের স্ত্রীর কথা গোপন রাখেন এ বিয়ের সময়। ২৬ শে ফেব্রুয়ারি দেশে আসেন আবদুল আজিজ। আগের দিন আজিজের ভাই মুকিত ও মা বেগুননেছা লিপিকে নিয়ে যান ঢাকায়। উঠেন রাজধানীর মিরপুরে রমনা হোটেলে। তিন মাস লিপি এবং আজিজ এ হোটেলে কাটান। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে যান লিপি। একদিন হঠাৎ মোবাইলের সিম বন্ধ- উধাও আবদুল আজিজ। শাশুড়ি বেগুননেছা ফোন করে লিপিকে জানান, তিনি মারাত্মক অসুস্থ। পুত্রবধূ হিসেবে লিপিকে দেখতে চান। ফোন পেয়ে লিপি বেগম কোন আনুষ্ঠানিকতা ছাড়াই ছুটে যান শ্বশুরালয়ে। সেখানে যাওয়ার পর তার উপর শুরু হয় নির্যাতন। এক পর্যায়ে জোর করে লিপির গর্ভপাতও ঘটানো হয়। গর্ভপাত ঘটানোর পর লিপিকে তাড়িয়ে দেয়া হয় শ্বশুরবাড়ি থেকে। লিপি বেগম জানান, র‌্যাবের হাতে আবদুল মুকিত এবং আবদুল হাফিজ গ্রেপ্তার হওয়ার পর তিনি র‌্যাব অফিসে গিয়ে চরম প্রতারণা এবং তার উপর চালানো নির্যাতনের বিবরণ দেন। ২০০৮ সালের ১২ই মে আবদুল আজিজ ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন কুলাউড়া উপজেলার বাটত্ব গ্রামের বাতির মিয়ার কন্যা নুসরাত জাহান ঝর্নাকে। এই স্ত্রীকে নিয়ে ২-১ মাস কাটানোর পর আবদুল আজিজ চলে যান ইতালি। পরে আবদুল আজিজের মা বেগুননেছা একই পথ অবলম্বন করে ঝর্নাকে গোলাপগঞ্জের বাড়িতে আনেন। শ্বশুরালয়ে আসার পর একই কায়দায় ঝর্নার উপর নির্যাতন চালান আবদুল আজিজের ভাই আবদুল হাফিজ এবং আবদুল মুকিত। নির্যাতন সহ্য করতে না পেরে ঝর্না বেগম একদিন বাধ্য হয়ে চলে যান পিতার বাড়িতে। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে। ২০০৯ সালে জাল কাবিনের মাধ্যমে আবদুল আজিজ একই ধরনের বিয়ে করেন গোলাপগঞ্জ উপজেলার বাগলা গ্রামের মৃত এনাম উদ্দিনের কন্যা জামিলা আক্তার প্রমিকে। ফেঞ্চুগঞ্জের একটি বাসায় জামিলাকে নিয়ে বসবাসের পর আবদুল আজিজ চলে যান ইতালি। বেগুননেছার ফোনে জামিলাও শ্বশুরালয়ে গিয়েছিলেন। তার উপরও চালানো হয় নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ফিরে যান পিত্রালয়ে। ওখান থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেন। চলতি বছর ১ লাখ ৮ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন গোয়াইনঘাট উপজেলার হাদারপার গ্রামের ফয়জুর রহমানের কন্যা হোসনে আরাকে। এ বিয়ের সময় আজিজ প্রকৃত নাম গোপন করে কাবিননামায় লেখান তরিকুর রহমান। হোসনে আরাকে নিয়ে আজিজ কয়েক দিন ঢাকায় অবস্থান করে হঠাৎ করে চলে যান ইতালি। দেশে অবস্থানরত আবদুল আজিজের ভাই আবদুল হাফিজ এবং আবদুল মুকিত হোসনে আরার পিতার কাছে যৌতুক দাবি করেন। একদিনের মধ্যে যৌতুকের টাকা না দিলে হোসনে আরার লাশ পাওয়া যাবে বলে হুমকি দেন তারা। পরে ফয়জুর রহমান বিষয়টি নিয়ে যোগাযোগ করেন র‌্যাব-৯ এর অফিসে। র‌্যাবের দেয়া পরিকল্পনা অনুযায়ী ফয়জুর রহমান প্রতারক আজিজের দু’ভাইকে যৌতুকের টাকা দেয়ার সময় নির্ধারণ করেন। অবশেষে দক্ষিণ সুরমার কদমতলির একটি হোটেলে ফয়জুর রহমান যৌতুকের টাকা হস্তান্তরের সময় র‌্যাব হাতেনাতে গ্রেপ্তার করে আবদুল হাফিজ ও আবদুল মুকিতকে। গ্রেপ্তারের পর তারা স্বীকার করেছে তাদের অপকর্মের কথা।
সুত্র- মানবব্জমিন

সংবাদটি পড়া হয়েছে ৩৭০ বার

ইতালি নেয়ার কথা বলে তরুণীদের সর্বনাশ, সিলেটে তোলপাড় এ একটি মন্তব্য

  1. Reza বলেছেনঃ

    Kukurer bccha der guli kore mara uchit.Kisher Bichar?

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৮.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

অক্টোবর 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« সেপ্টে নভে »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • ভারতের ঋণের পাঁচ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত
    ভারতের ১০০ কোটি ডলারের ঋণে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কঠিন শর্তের কারণে প্রকল্পগুলো বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরও তা কার্যকর করা যাচ্ছে না। প্রকল্পগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান চান ভারতীয় ঋণেই প্রকল্পগুলোর বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় […]
  • ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে
    শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম […]
  • ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com