আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বৃহঃবার, ফেব্রুয়ারী ২৩, ২০১২
বিস্তারিত সংবাদ

মডেল ও অভিনেত্রী প্রভার ডিভোর্স ও আত্মহত্যা নিয়ে গুজব

মডেল ও অভিনেত্রী প্রভাকে নিয়ে ২২ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে সারাদিন শোনা গেছে নানা গুজব। সকালে শোনা গেছে, অপূর্ব নাকি প্রভাকে ডিভোর্স দিয়েছেন। এ বিষয়ে জানতে চেয়ে  বিনোদন বিভাগে ফোন এলো ১০-১২টা। প্রথমে বিষয়টি উড়িয়ে দিলেও এতো ফোন পেয়ে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক।
বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য দুপুরে অপূর্ব ও প্রভার ঘনিষ্ঠ একজনকে ফোন করা হলো। তিনি জানালেন, তারা এখন আছেন খাওয়ার টেবিলে। ইলিশ মাছ ভাজা আর চিংড়ির চচ্চরি দিয়ে ভাত খাচ্ছেন।
বিকেলে ফোন আসার মাত্রা গেল বেড়ে। শুধু ফোনই নয়, বেশ কজন সহকর্মীও চোখমুখ কালো করে জানতে চাইলো, সত্যিই কি দুর্ঘটনা ঘটেছে? এবারের গুজব ভয়াবহ। প্রভা নাকি আত্মহত্যা করেছেন? সন্ধ্যা পেরিয়ে রাত্রি... চেনা-অচেনা নানা জায়গা থেকে ফোন, ঘটনা কি সত্যি? এককথা যখন দশজনের মুখ থেকে শোনা যায়, তখন সংশয় জাগতেই পারে।
বেশ কিছুদিন ধরে প্রভার সেল নম্বরটি বন্ধ।  তাই অপূর্বর কাছেই ফোন করতে হলো। ... গুজব সব গুজব। প্রভা আছে, এখনো বেঁচেই আছে। আমরা এখনো একসঙ্গেই আছি এবং আশা করি আগামীতেও থাকবো। বললেন অপূর্ব। তার কন্ঠস্বরে ক্ষোভ। বললেন, বিয়ের পরে এই নিয়ে পাঁচবার গুজব উঠেছে যে প্রভা স্যুইসাইড করেছে। এই সব গুজব ছড়িয়ে আসলে কি প্রভাকে ও পথেই পা বাড়াতে প্ররোচিত করা হচ্ছে না? তারপর তিনি অতি উৎসাহী দু-একটি পত্রিকার দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুললেন।
অপূর্ব জানালেন, প্রভা উত্তরায় তাদের পরিবারের সঙ্গেই আছেন। সুস্থই আছেন। আপাতত প্রভা ধারাবাহিক নাটক ‘রুমালী’ ছাড়া নতুন কোনো নাটকে অভিনয় করবেন না। অপূর্ব সংবাদপত্রগুলোর কাছে অনুরোধ করেন, তাদের নিয়ে মনগড়া বা কাল্পনিক লেখা না ছাপাতে। এ ধরনের বিভ্রান্তিমূলক প্রতিবেদনের সামাজিক প্রভাব যে কতটা ভয়াবহ তা অপূর্ব টের পাচ্ছেন বলে জানালেন। বললেন, তারচেয়ে বেশি টের পাচ্ছেন প্রভা নিজে।

সংবাদটি পড়া হয়েছে ২,১৩২ বার

মডেল ও অভিনেত্রী প্রভার ডিভোর্স ও আত্মহত্যা নিয়ে গুজব পোস্টে ৪ টি মন্তব্য

  1. ripon বলেছেনঃ

    provar personal no 017112XXXXXX
    _______________
    Note from Admin
    _______________
    Somebody put this wrong number and we have got email form the number email to remove
    Thanks

  2. akmon বলেছেনঃ

    this is the number of Nadia Nasim Chaity number +8801923424695

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৮.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

সেপ্টেম্বর 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« অগা অক্টো »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • ভারতের ঋণের পাঁচ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত
    ভারতের ১০০ কোটি ডলারের ঋণে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কঠিন শর্তের কারণে প্রকল্পগুলো বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরও তা কার্যকর করা যাচ্ছে না। প্রকল্পগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান চান ভারতীয় ঋণেই প্রকল্পগুলোর বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় […]
  • ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে
    শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম […]
  • ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com