আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
বিস্তারিত সংবাদ

ডিউকের স্বীকারউক্তি ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সাথে বৈঠক হয় তারেক রহমানের

২১ আগস্ট গ্রেনেড হামলার আগে তারেক রহমানের উপস্থিতিতে হাওয়া ভবনে একাধিক বৈঠক করেছেন হামলা পরিচালনাকারীরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক। সে সময় তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি আরো জানিয়েছেন, গ্রেনেড হামলার অন্যতম অভিযুক্ত মাওলানা তাজউদ্দিনকে দেশ থেকে পালাতে সামরিক গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা সহায়তা করেছেন।
এদিকে, ল্যাফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউককে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। ফের রিমান্ড আবেদন না থাকায় গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আদালত একইসঙ্গে ডিউকের জামিনের আবেদন নাকচ করেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্ত চলছে এখন। হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেডের উৎস ও সরবরাহকারী কারা তা অনুসন্ধানে করতে গিয়ে গত বছরের ১২ নভেম্বর জঙ্গি আব্দুল মজিদ ওরফে ইউসুফ ভাটকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় নাগরিক ইউসুফ ভাট দীর্ঘদিন ধরে এদেশে মজিদ পরিচয়ে বসবাস করছিলেন। তার দেয়া তথ্যের সূত্র ধরে গত ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয় খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে।
পরে জিজ্ঞাসাবাদে ডিউক সিআইডিকে জানিয়েছেন, ২১ আগস্ট হামলার আগে হাওয়া ভবনে তারেক রহমানের উপস্থিতিতে মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিন, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও অচেনা লোকদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এ প্রসঙ্গে ২১ আগস্ট হামলা মামলার প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, মাওলানা তাজউদ্দিন, আব্দুস সালাম পিন্টু, বাবর সাহেব, হাওয়া ভবন এদের সঙ্গে একটা যোগসাজস লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে তদন্তে। এর সাথে আব্দুল মজিদ ভাটেরও যোগসাজস ছিল এটা দেখা যায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ বলেন, যারা এই গ্রেনেডের উৎসের সাথে সম্পর্কিত তাদের সাথে তার একটা সম্পৃক্ততা আছে। এই গ্রেনেডের উৎসের সাথে তাদের সম্পর্ক আছে সে হিসেবেই গ্রেপ্তার হয়েছে।
ডিউক আরো জানিয়েছেন, তার ভায়রা বর্তমানে পলাতক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার হামলার পর হুজি নেতা মাওলানা তাজউদ্দিনকে দেশ থেকে পালাতে সহায়তা করেছেন। জোয়ার্দার তখন সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক ছিলেন।
সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, ডিউকের সঙ্গে মজিদ ভাট ও মাওলানা তাজউদ্দিনের একাধিকবার কথা হয়েছে। খুব শিগগিরই ডিউককে মজিদ ভাটের মুখোমুখি করে করা হতে পারে বলেও জানিয়েছেন তারা

সংবাদটি পড়া হয়েছে ৯ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

অগাষ্ট 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জুল সেপ্টে »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com