আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বুধবার, ফেব্রুয়ারী ০৮, ২০১২
বিস্তারিত সংবাদ

রোমে ৫০০ গ্ল্যামারাস নারীকে নিয়ে গাদ্দাফির ইসলামী সম্মেলন

মুসলিম বিশ্বের অন্যমত পরিচিত মুখ লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি আবারও ইতালিতে এক ইসলামী সম্মেলনের আয়োজন করেন গত রবিবার। আগেরবারের মতো এবারও তাঁর বৈঠকের অতিথি ছিলেন শুধুই নারীরা। ৫০০ 'গ্ল্যামারাস' নারীর উপস্থিতিতে মুখর ওই সমাবেশে গাদ্দাফি বলেন, পুরো ইউরোপেরই ইসলাম গ্রহণ করা উচিত।
এই বৈঠকের একমাত্র পুরুষ ছিলেন গাদ্দাফি। এমনকি নিরাপত্তাকর্মীদেরও সভাস্থলের বাইরে রাখা হয়। বৈঠক শেষে উপস্থিত সবার হাতে এক কপি করে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।
লিবীয় একাডেমীতে আয়োজিত এই সমাবেশে অবশ্য আগ্রহ বা ইচ্ছার কারণে নয় বরং অর্থের লোভেই জড়ো হয়েছিলেন আকর্ষণীয় ওই সব নারী। এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ৯০ থেকে ১০০ ডলার দেওয়া হয় তাঁদের। তবে শর্ত ছিল, প্রচারমাধ্যমে নাম প্রকাশ করা যাবে না। এ ছাড়া রক্ষণশীলভাবে পোশাক পরার নসিহতও করা হয়। ফরাসি পত্রিকা ডেইলি লা স্তাম্পা বৈঠকে উপস্থিত এক নারীকে উদ্ধৃত করে জানায়, গাদ্দাফি বলেছেন, 'পুরো ইউরোপের ধর্ম হওয়া উচিত ইসলাম। হজরত মুহাম্মদ (সা.) হচ্ছেন শেষ নবী। আরেকজনের বরাত দিয়ে ডেইলি লা রিপাবলিকা জানায়, 'এ বৈঠকে আসার জন্য আমাদের যে পয়সা দেওয়া হয়েছে, গাদ্দাফি তা জানেন না। নইলে তিনি হয়তো আমাদের সঙ্গে দেখাই করতেন না। তবে বৈঠকটা খুব বিরক্তিকর ছিল।' অনেকেই বৈঠক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে বের হয়ে যান। ঔপনিবেশিক আমলের তিক্ততা মেটাতে দুই বছর আগে একটি চুক্তি সই করে লিবিয়া ও ইতালি। সেই চুক্তির বার্ষিকী উদ্যাপনেই বর্তমানে রোম সফর করছেন গাদ্দাফি। প্রথম বর্ষপূর্তিতেও ইতালি সফরে গিয়ে একই ধরনের একটি সম্মেলন করেন গাদ্দাফি। তবে সে সময় ২০০ নারী উপস্থিত ছিলেন এবং মাথাপিছু তাঁদের ৫০ ইউরো করে দেওয়া হয়। গত রবিবার নারী দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে গাদ্দাফি বিমান থেকে নামার কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকে হাজির হন।
গাদ্দাফির এসব বৈঠক নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ইতালিতে। অস্বস্তি তৈরি হয়েছে সিলভিও বার্লুসকোনি সরকারের মধ্যেও। বিরোধীদলীয় আইনপ্রণেতা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী রোসি বিন্দি বলেন, ইতালীয় নারীদের জন্য বিষয়টি অমর্যাদাকর। বার্লুসকোনির সহযোগী ইউরোপীয় পার্লামেন্টের এমপি মারিও বারঘেজিও বলেন, 'গাদ্দাফির বক্তব্য থেকেই বোঝা যায়, ইউরোপে ইসলাম প্রচারের ভয়ংকর অভিসন্ধি আছে তাঁর।' সূত্র : দ্য মেইল, এএফপি।

সংবাদটি পড়া হয়েছে ৭১ বার

রোমে ৫০০ গ্ল্যামারাস নারীকে নিয়ে গাদ্দাফির ইসলামী সম্মেলন এ একটি মন্তব্য

  1. KHURSHED ALAM বলেছেনঃ

    ভালো লাগলো এই সংবাদ পড়ে।গাদ্দাফিকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১১০.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

অগাষ্ট 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জুল সেপ্টে »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • আলী ইমাম বা কাজী রকিব নতুন সিইসি
    মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার অথবা সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন। অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে তাঁদের নাম প্রস্তাব করেছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার নিয়োগে আটজনের নামও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত দুজনের মধ্য থেকে একজনকে সিইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আর আটজনের মধ্য থেকে অনধিক চারজনকে নি […]
  • ভীতি ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্রণের ছক ছিল
    দেশের সর্বস্তরে ত্রাস সৃষ্টি করে সবকিছু নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করেছিলেন ব্যবসায়ী ইশরাক আহমেদ ও তাঁর সঙ্গীরা। বড় রাজনৈতিক দল, বেসামরিক ও সামরিক প্রশাসন এবং গণমাধ্যম-কেও নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁরা। আদালতকেও তাঁরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া লে. কর্নেল (অব.) এহসান ইউসুফ ও মেজর (অব.) এ কে এম […]
  • ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল
    বাজারে আসার আগেই বন্ধ হয়ে গেছে ‘দেশি’ ল্যাপটপ দোয়েল। আলোচিত উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কারিগরি ও আর্থিক সমস্যাই এর কারণ। ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দেশি ও একটি বিদেশি ক […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com