তিনি শুধু নিজেই হাসতেন না, অন্যকেও হাসাতেন। তাই কমেডি এবং মজার কোনো চরিত্র হলেই পরিচালকদের প্রথম প্রছন্দ ছিলেন চ্যালেঞ্জার। কথা বলার ভঙ্গি আর অভিনয়-মুগ্ধতা দিয়ে জয় করে নিয়েছিলেন মানুষের মন। সেই চ্যালেঞ্জার এক বছর এক মাস ধরে আড়াল হয়ে আছেন। বিছানাতেই এখন তাঁর গোটা দুনিয়া। কথা বলতে পারেন না। পরিচিতজনদের সঙ্গে কথা হয় ইশারায়। মাঝেমধ্যে অবস্থা বেশি খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ তিনি ভর্তি ছিলেন বাংলাদেশ মেডিক্যালে। কথা হয় চ্যালেঞ্জারের বোন অভিনেত্রী মনিরা মিঠুর সঙ্গে। তিনি বলেন, 'ডাক্তাররা এখনো আশা ছাড়েননি। চিকিৎসা চালিয়ে যাচ্ছি।' উল্লেখ্য, গত এক বছর ধরে চ্যালেঞ্জার ব্রেন ক্যান্সারে ভুগছেন। তাঁর ডান হাত ও ডান পা অবশ হয়ে গেছে।
সংবাদটি পড়া হয়েছে ৬৪ বার



