এ বছরের ফিতরা সর্বনিম্ন ৪৫ টাকা পর্যন্ত পরিশোধ করা যাবে। গতকাল রবিবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উলামায়ে কেরামের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে এ বছরের ফিতরার পরিমাণ ১০০ টাকা ঘোষণা করার পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে গতকালের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়েছে, 'ইসলামী শরিয়া মতে এবারের সাদকাতুল ফিত্র বা ফিতরার সর্বনিম্ন পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম গম অথবা তার মূল্য বর্তমান বাজার দর হিসেবে ৪৫ টাকা। খেজুর, পনির, কিশমিশ, যব ইত্যাদি বা এসবের মূল্য দিতে চাইলে তিন কেজি ৩০০ গ্রাম অথবা এর মূল্য দিতে হবে; যার মূল্য ফিতরাদাতা নিজে হিসাব করে দেবেন। গত ২৬ আগস্ট দেশের প্রধান খাদ্য চালের মূল্য বিবেচনায় ফিতরার পরিমাণ হিসাবে যে ১০০ টাকা ঘোষণা করা হয়েছিল তা দিলেও চলবে। তবে এ বছরের ফিতরার পরিমাণ সর্বনিম্ন ৪৫ টাকা।
সংবাদটি পড়া হয়েছে ১ বার



