ক্রিকেট ইতিহাসের নিকৃষ্টতম কেলেঙ্কারির নজির গড়ে পাকিস্তানের ক্রিকেট এখন প্রায় বিধ্বস্ত। আর তাদের টাকা খাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে বাজে খেলানো জুয়াড়ি মাজহার মাজিদের সোজা কথা, বেশির ভাগ পাকিস্তানি ক্রিকেটার 'টাকা, নারী ও খাবার ছাড়া আর কিছুই বোঝে না।' এগুলোর জন্য ক্রিকেট তাদের কাছে বড় বেশি গৌণ এক ব্যাপার! এই খেলার প্রতি তাদের মনে ভালোবাসা বলে কিছু নেই।
মাজিদের কথা সত্যি হলে পাকিস্তান দলের বেশির ভাগ খেলোয়াড় 'প্রতারণা' শব্দটাকে বিশ্বাস করে না। ম্যাচ পাতানো, বল ট্যাম্পারিং এবং এ রকম আরো অনেক কিছুই পাকিস্তান ক্রিকেট দলের জন্য সহজ কথায় 'ডালভাত' এক ব্যাপার।
তরুণ সালমান বাটের টেস্ট অধিনায়ক হওয়ার পেছনেও কি এই জুয়াড়ি দলের কোনো ভূমিকা ছিল? এ প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়। কিন্তু মাজিদের কথা অনুযায়ী, বাটকে অধিনায়ক বানানোর পেছনে তাদের হাত ছিল এবং তাঁকে যত বেশি দিন সম্ভব বাটকে নেতৃত্বে রাখতে চায় জুয়াড়িরা।
সংবাদটি পড়া হয়েছে ২ বার



