আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বুধবার, ফেব্রুয়ারী ০৮, ২০১২
বিস্তারিত সংবাদ

স্বত্বাধিকার ভঙ্গের অভিযোগে ফেসবুক, ইউটিউব, গুগল ও ইয়াহুর বিরুদ্ধে মামলা

মাইক্রোসফটের আরেক মালিক ধনকুবের পল অ্যালেন প্যাটেন্ট স্বত্বাধিকার ভঙ্গের অভিযোগে ওয়েবভিত্তিক বিখ্যাত ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যাপল ও ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলো। খবর আল-জাজিরা অনলাইন।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ-এরা নব্বইয়ের দশকের প্রথমভাগে পল অ্যালানের প্রতিষ্ঠিত ইন্টারভাল রিসার্চ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি কিছু মৌলিক ইন্টারনেট ও ওয়েব প্রযুক্তির প্যাটেন্ট স্বত্বাধিকার ভঙ্গ করে সেই আদলে বাণিজ্যিক প্রয়োজনে নিজেদের ওয়েবসাইটগুলো তৈরি করেছে।

পল অ্যালানের একজন মুখপাত্র এ ব্যাপারে বলেন, “ইন্টারভাল রিসার্চের গবেষণালব্ধ সেসব প্রযুক্তি নব্বইয়ের দশকের কয়েকটি অমূল্য আবিষ্কার। যার মাধ্যমে ইন্টারনেট অর্থনীতি শক্ত ভিত্তি পেয়েছে। এ ১১টি প্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি সেসব প্রযুক্তি নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করে প্যাটেন্ট আইন ভঙ্গ করেছে। পল অ্যালানের মামলাটি আমাদের গবেষণা বিনিয়োগ ও উদ্ভাবনকে সুরক্ষা দিতেই করা হয়েছে।”

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, মামলাটি শুক্রবার ওয়াশিংটনের একটি আদালতে দায়ের করা হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৯২ সালে ইন্টারনেট ব্যবহারের কয়েকটি মৌলিক প্রযুক্তি তৈরি করা হয়। এগুলোর মধ্যে রয়েছে, ওয়েব সার্চ, মাল্টিমিডিয়া, স্ক্রিন ছোট-বড় করা ও ডেটাবেজ ব্যবস্থাপনা। এসব মৌলিক প্রযুক্তির প্যাটেন্ট স্বত্বাধিকার দীর্ঘদিন ধরেই গুগল, অ্যাপল, ফেসবুক, ইউটিউব ও ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলো ভঙ্গ করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে।

এদিকে ফেসবুক এ মামলাকে হাস্যকর ও ওয়েব অর্থনীতির জন্য ক্ষতিকর হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটি এ মামলার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছে। গুগলও পল অ্যালানের এ মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

তবে মামলায় বাদী হিসেবে পল অ্যালান ও ইন্টারভাল রিসার্চের নাম এলেও ১৯৭৫ সালে বিল গেটসের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত মাইক্রোসফটের নাম আসেনি।

সংবাদটি পড়া হয়েছে ২ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১১০.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

অগাষ্ট 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জুল সেপ্টে »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • আলী ইমাম বা কাজী রকিব নতুন সিইসি
    মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার অথবা সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন। অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে তাঁদের নাম প্রস্তাব করেছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার নিয়োগে আটজনের নামও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত দুজনের মধ্য থেকে একজনকে সিইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আর আটজনের মধ্য থেকে অনধিক চারজনকে নি […]
  • ভীতি ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্রণের ছক ছিল
    দেশের সর্বস্তরে ত্রাস সৃষ্টি করে সবকিছু নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করেছিলেন ব্যবসায়ী ইশরাক আহমেদ ও তাঁর সঙ্গীরা। বড় রাজনৈতিক দল, বেসামরিক ও সামরিক প্রশাসন এবং গণমাধ্যম-কেও নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁরা। আদালতকেও তাঁরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া লে. কর্নেল (অব.) এহসান ইউসুফ ও মেজর (অব.) এ কে এম […]
  • ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল
    বাজারে আসার আগেই বন্ধ হয়ে গেছে ‘দেশি’ ল্যাপটপ দোয়েল। আলোচিত উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কারিগরি ও আর্থিক সমস্যাই এর কারণ। ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দেশি ও একটি বিদেশি ক […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com