আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বুধবার, ফেব্রুয়ারী ০৮, ২০১২
বিস্তারিত সংবাদ

যুক্তরাষ্ট্রের এক ট্রিলিয়ন অর্থে কত কিছু করা যেত!

আগামী ৩০ সেপ্টেম্বর ২০১০ অর্থবছরের প্রথম ৯ মাস পূর্ণ হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি বাজেট ঘাটতি এক ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। সে দেশের কংগ্রেসের বাজেট অফিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি গত ৪ জুলাইয়ে উন্নীত হয়েছে ১৩ ট্রিলিয়নে।
ট্রিলিয়ন চাট্টিখানি কথা নয়, এক ট্রিলিয়ন গুনতে গেলে একের পরে এক ডজন শূন্য জুড়ে দিতে হয়। বাজেট ঘাটতির এই পরিমাণ কতটা বিশাল, তা উপলব্ধির জন্য চলতি বাজারে এক ট্রিলিয়ন ডলারে কী মিলতে পারে, এর একটি খতিয়ান প্রকাশিত হয়েছে সম্প্রতি ওয়েবসাইটে। চলুন দেখা যাক খতিয়ানটি কী বলছে_
মিলবে ৪ কোটি ৮ লাখ ১৬ হাজার ৩২৬টি নতুন গাড়ি
ভক্সওয়াগন জেট্টা টিডিআইয়ের সাম্প্রতিক মডেলের একটি গাড়ির দাম এ বছর ২০ হাজার থেকে ২৫ হাজার ডলারের মধ্যে ওঠানামা করেছে। বর্তমানে এ মডেলের একটি গাড়ির দাম ২৪ হাজার ৫০০ ডলার। এক ট্রিলিয়ন ডলার খরচ করলে ভক্সওয়াগন জেট্টা টিডিআই মডেলের চার কোটি আট লাখ ১৬ হাজার ৩২৬টি গাড়ি পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের হাইওয়েতে চালিত মোটরগাড়ির ৩০ শতাংশ গাড়ি পাওয়া যাবে এই এক ট্রিলিয়ন ডলারে। যুক্তরাষ্ট্রের সড়ক বিভাগের তথ্য অনুযায়ী ট্রাক ও স্পোর্টস ইউটিলিটি ভিক্ল্ বাদ দিলে যুক্তরাষ্ট্রের মোট গাড়ির সংখ্যা ১৩ কোটি ৫০ লাখের মতো।
যুক্তরাষ্ট্রের গড় মানের ৫৫ লাখ ৭৪ হাজার ১৩৬টি বাড়ি কেনা যাবে
যুক্তরাষ্ট্রের আবাসন ব্যবসায়ীদের সংগঠন থেকে গত মে মাসের ওপর প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একক পরিবারের বাসযোগ্য বাড়ির গড় দাম ছিল এক লাখ ৭৯ হাজার ৪০০ ডলার। সরকারি হিসাবমতে, আট কোটি একক পরিবারের বাড়ি আছে।
১৪ হাজার কোটি কর্মঘণ্টার মজুরি পরিশোধ করা সম্ভব
ঘণ্টাপ্রতি যুক্তরাষ্ট্রে নির্ধারিত নূ্যনতম মজুরি ৭.২৫ ডলার। এই এক ট্রিলিয়ন ডলার দিয়ে কানসাস রাজ্যের নারী-পুরুষ-শিশুনির্বিশেষে সবাইকে আগামী ২৩ বছরের জন্য সার্বক্ষণিক কাজে নিয়োগ দেওয়া সম্ভব।
১ কোটি ৪৭ লাখ শিক্ষককে এক বছরের বেতন দেওয়া যাবে
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রতি শিক্ষকের গড় বেতন ৬৮ হাজার ডলার। ১০ বছর আগে ২০০০ সালের শুমারি অনুযায়ী পুরো যুক্তরাষ্ট্রে ছয় কোটি ২০ লাখ শিক্ষক রয়েছেন। ওই সংখ্যার দ্বিগুণের চেয়ে বেশিসংখ্যক শিক্ষককে এক বছরের বেতন দেওয়া সম্ভব এই এক ট্রিলিয়ন ডলারে।
৫৩৫ জন কংগ্রেস সদস্যের আগামী ১০ হাজার ৭৪২ বছরের বার্ষিক সম্মানী দেওয়া সম্ভব
হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট সদস্যদের গড় বার্ষিক সম্মানী এক লাখ ৭৪ হাজার ডলার। অন্যান্য অতিরিক্ত ভাতা বাদ দিলে ঘাটতির এই এক ট্রিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ দিয়ে তাঁদের সবার ১০ হাজার বছরের বেশি সময়ের সম্মানী পরিশোধ করা সম্ভব।
লেবরন জেমসের মতো বড় তারকার ৫০ হাজার বছরের পারিশ্রমিকের সমপরিমাণ ১ ট্রিলিয়ন ডলার
এ মুহূর্তে বাস্কেটবলের সবচেয়ে বড় তারকা লেবরন জেমস। মায়ামি হিটের এ তারকার বর্তমান বার্ষিক আয় দুই কোটি ডলার। ৫০ হাজার বছর বা ৫০ সহস্রাব্দ অপরিবর্তিতভাবে তারকাখ্যাতি ধরে রাখতে পারলে তিনি এক ট্রিলিয়ন ডলার আয় করতে পারবেন।
১.৩৩ ট্রিলিয়ন সংখ্যক চকোলেট
সে দেশে ৭৫ সেন্টে পাওয়া যায় একটি হারসি মিল্ক চকোলেট বার। এই এক ট্রিলিয়ন ডলারে ১.৫৫ আউন্সের ১.৩৩ ট্রিলিয়ন সংখ্যক চকোলেট মিলবে। জিভে পানি এলেও তো মাথায় ঢোকে না এই পরিমাণ চকোলেটের ধারণা। ছয় কোটি ৪০ লাখ টন হবে এত সংখ্যক চকোলেটের ভর, যা প্রায় দেড় লাখ বোয়িং বিমানের ভরের সমান, ভাবা যায়!
১৩৩৩ তারকা দম্পতির বিয়েবিচ্ছেদের রফা সম্ভব
খবর বেরিয়েছে, এলিন নর্ডগ্রেনের সঙ্গে বিয়েবিচ্ছেদ রফা করতে ৭৫ কোটি ডলার গুনতে হচ্ছে গলফ তারকা টাইগার উডসকে। অনেকে এটিকে অতিরঞ্জিত তথ্য বলছে। বলছে, লাগবে ১০ কোটি ডলার। যদি সবচেয়ে বেশি অর্থাৎ ৭৫ কোটি ডলারই হিসাব করা হয়, তাহলে ট্যাবলয়েড পত্রিকাগুলো বিপদেই পড়ে যাবে। কেননা এক ট্রিলিয়নে যে এক হাজার ৩৩৩টি এমন বিয়েবিচ্ছেদের রফা করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের ১ কোটি ৯২ লাখ পরিবারের মোট বার্ষিক আয়
২০০৮ সালের যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী সে দেশে গৃহপ্রতি গড় বার্ষিক আয় ৫২ হাজার ২৯ ডলার। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের মোট পরিবার ছিল সাত কোটি ১৮ লাখ। এক ট্রিলিয়ন ডলার আদতে এক কোটি ৯২ লাখ পরিবারের মোট বার্ষিক আয়ের সমান।
এ ছাড়া এই পরিমাণ অর্থ দিয়ে বর্তমানে যে পরিমাণ সদস্য আছে, এর চেয়ে ১০০ গুণ বেশি সদস্যের এক বছরের বেতন-ভাতাসহ সব ব্যয় নির্বাহ সম্ভব। ব্যাংকসহ আর্থিক খাতের যেসব ঋণসেবা আছে, সেসবের বিপরীতে ১.৫৫ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ হারে এক বছর লভ্যাংশ দেওয়া সম্ভব। পহেলা জানুয়ারি ২০১০ থেকে এক বিলিয়ন মূল্যমানের ভূসম্পত্তির জন্য প্রদেয় কর ৪৫ কোটি টাকা। এই পরিমাণ অর্থ দুই হাজার ২২২ জন সর্বোচ্চ কোটিপতির মোট
করের সমপরিমাণ।

সংবাদটি পড়া হয়েছে ২ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১১০.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

অগাষ্ট 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জুল সেপ্টে »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • আলী ইমাম বা কাজী রকিব নতুন সিইসি
    মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার অথবা সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন। অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে তাঁদের নাম প্রস্তাব করেছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার নিয়োগে আটজনের নামও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত দুজনের মধ্য থেকে একজনকে সিইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আর আটজনের মধ্য থেকে অনধিক চারজনকে নি […]
  • ভীতি ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্রণের ছক ছিল
    দেশের সর্বস্তরে ত্রাস সৃষ্টি করে সবকিছু নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করেছিলেন ব্যবসায়ী ইশরাক আহমেদ ও তাঁর সঙ্গীরা। বড় রাজনৈতিক দল, বেসামরিক ও সামরিক প্রশাসন এবং গণমাধ্যম-কেও নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁরা। আদালতকেও তাঁরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া লে. কর্নেল (অব.) এহসান ইউসুফ ও মেজর (অব.) এ কে এম […]
  • ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল
    বাজারে আসার আগেই বন্ধ হয়ে গেছে ‘দেশি’ ল্যাপটপ দোয়েল। আলোচিত উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কারিগরি ও আর্থিক সমস্যাই এর কারণ। ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দেশি ও একটি বিদেশি ক […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com