টিপস অ্যান্ড ট্রিকস
শেয়ারবাজারে বিনিয়োগের নানা দিক
পুঁজিবাজারে প্রবেশ করতে হলে প্রথমেই আপনাকে একটি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট খুলতে হবে। এ জন্য একটি নির্দিষ্ট ব্রোকারেজ হাউসে যেতে হবে। ব্রোকারেজ হাউস আপনাকে দুটি ফরম দেবে।
বিও অ্যাকাউন্ট খুলতে আপনার দুই কপি ছবি এবং নমিনির এক কপি ছবি লাগবে। এ ছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ওই ব্যাংকে লেনদেন করার সর্বশেষ তথ্যসংবলিত ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ছাড়া ভোটার আইডি কার্ডের দুই পাশের ফটোকপি জমা দিতে হবে।
এরপর ৫০০ টাকা ফি জমা দিয়ে আপনি বিও অ্যাকাউন্ট খুলবেন। ওই ৫০০ টাকা সেন্টার ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) জমা হয়। এই ৫০০ টাকার একাংশ এসইসির ফি হিসেবে সরকারের রাজস্ব খাতে জমা হয়। সিডিবিএল হচ্ছে কেন্দ্রীয়ভাবে ইলেক্ট্রনিক পদ্ধতিতে সব ব্রোকারেজ হাউসের শেয়ারের লেনদেন কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান। সে কারণে এই প্রতিষ্ঠানকে একটা চার্জ দিতে হয়। এ টাকার বাইরে সার্ভিস চার্জ বাবদ একেকটা ব্রোকারেজ হাউস একেক ধরনের টাকা আদায় করে থাকে। ক্ষেত্রভেদে ১০০ টাকা থেকে ৫০০ টাকা আদায় করে থাকে হাউসগুলো। যদিও এই টাকা নেওয়ার কোনো বৈধ অনুমোদন এসইসি দেয়নি। কিন্তু সার্ভিস চার্জ এখন রেওয়াজে পরিণত হয়েছে।
বিও অ্যাকাউন্ট খোলার দিন থেকেই একজন অ্যাকাউন্ট হোল্ডার সেকেন্ডারি মার্কেটে লেনদেন করতে পারবেন।
সংবাদটি পড়া হয়েছে ১৫ বার



