আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বুধবার, ফেব্রুয়ারী ০৮, ২০১২
বিস্তারিত সংবাদ

কিছু কথা বলার আছে : অপূর্ব-প্রভা

গাজীপুরের পুবাইলে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং থেকে ১৯ আগস্ট বুধবার গভীর রাতে অপূর্ব ও প্রভা নাটকীয়ভাবে ময়মনসিংহ পালিয়ে যান এবং পরদিন সকালে বিয়ে করেন। তারপর তাদের পরিকল্পনা ছিল কক্সবাজারে গিয়ে কয়েকটা দিন নিরিবিলি কাটানোর। ঝামেলা এড়াতে পরিকল্পনা পাল্টে তারা ময়মনসিংহ শহরের চরপাড়ায় অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধুর বাসায়ই থেকে যান। ২১ আগস্ট সকালে তারা গাজীপুরের এক খামার বাড়িতে ওঠেন। দু’এক দিনের মধ্যেই তারা ঢাকা ফিরবেন।
গাজীপুরের খামারবাড়িতে অবস্থানকালে অপুর্ব ও প্রভার সঙ্গে কথা হয় । দুই দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গতকাল রাতে অপূর্ব তার শুভানুধ্যায়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। অপূর্ব জানান, তিনি ও প্রভা ভালো আছেন। পরস্পরের সান্নিধ্যে বেশ সুন্দর সময় পার করছেন। অপূর্ব বলেন, আমাদের এভাবে বিয়ে করাটা হয়তো অনেকেই ভালো চোখে দেখছেন না। অবশ্য এটাই স্বাভাবিক। তবে যা হওয়ার কথা ছিল তাই ঘটেছে। দূর থেকে অনেকে অনেকরকম কথা বলছে। আমাদেরও বলার কিছু কথা আছে। ঢাকায় ফিরে অবশ্যই সব বলবো।
কতোদিন আত্মগোপন করে থাকবেন? জানতে চাইলে অপূর্ব বলেন, আমরা আত্মগোপন করে নেই। আমরা চুরি করি নি বা এমন কোন অপরাধ করিনি যে, আমাদের পালিয়ে থাকতে হবে। দুজনই আমরা প্রাপ্তবয়স্ক। আমরা স্বেচ্ছায় সজ্ঞানে দুইজন অনেক চিন্তা ভাবনা করেই বিয়ে করেছি। বিয়ের পর কিছুটা সময় আমরা কাছাকাছি থাকার জন্য ময়মনসিংহে আসি। সেখানে আমাদের  বন্ধুবান্ধবদের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছি। এখন এসেছি গাজীপুরে এক বন্ধুর খামারে। খুবই সুন্দর পরিবেশ। আসলে কয়েকটা দিন নিজেদের মতো করে কাটানোর জন্যই লোকজনের ভীড় থেকে একটু দূরে থাকা। এই সুন্দর সময়টা তো আর ফিরে পাবো না। অপূর্ব জানান, ইচ্ছে করলেও বেশিদিন তাদের পক্ষে ঢাকার দূরে থাকা সম্ভব নয়। কারণ ঈদের কিছু নাটকের শুটিং এখনো তাদের বাকি রয়ে গেছে।
পরিবারের সঙ্গে দুজনের যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে অপূর্ব বলেন, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ প্রথম থেকেই ছিল। তারা এই ঘটনায় একটু অসন্তুষ্ট হলেও বিষয়টা সহজভাবেই দেখছেন। আমার বিশ্বাস প্রভার পরিবারও পুরো বিষয়টা জানার পর সব মেনে নিবেন।
অপূর্ব সবার দোয়া চেয়ে আরো বলেন, দুই পরিবারের মুরব্বীদের সমঝোতায় আমরা বিষয়টির একটা সুন্দর সুরাহা করবো বলে আশা রাখি। দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পর পরই মিডিয়ার সব সতীর্থদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমাদের।
প্রভার সঙ্গেও কথা হয় । প্রভা বলেন, বেশ চমৎকার সময় কাটছে আমাদের। তবে পরিবারের জন্য কিছুটা মন খারাপও হচ্ছে।  এভাবে হুট করে সবাইকে না জানিয়ে বিয়ে করার জন্য আমরা দুজনেই ক্ষমাপ্রার্থী । আপনাদের মধ্যকার ভালোবাসার সম্পর্ক কতোদিনের জানতে চাইলে প্রভা বললেন, এটা আসলে হিসেব করে বলা মুশকিল। আমরা আসলে একে অন্যেকে অনেকদিন ধরে পছন্দ করতাম। এটা দুজনই টের পেতাম, বুঝতাম। কিন্তু কেউ কাউকে কিছু বলিনি। আমিই বিষয়টি অপূর্ব’র সামনে তুলে ধরি।
পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে প্রভা বললেন, বাবা-মার সঙ্গে এখনো কথা হয় নি। তবে ১৯ আগস্ট রাতেই আমি আমার খালার সঙ্গে কথা বলি। তাকে সবকিছু জানাই। খালা নিশ্চয়ই বাবা-মাকে সবকিছু জানিয়েছেন। তারা হয়তো সাময়িকভাবে আমার উপর রেগে আছেন। আমার ধারণা তারা আমার সিদ্ধান্তের মূল্য দিবেন। প্রভা আরো বলেন, জীবনটা তো আমার নিজের। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা তাই আমাকেই নিতে হয়েছে। সেটা আমি খেয়ালের বশে নেই নি। সবদিক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি।
রাজীবের সঙ্গে বাগদান প্রসঙ্গে জানতে চাইলে প্রভা এ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, রাজীব আমার আট বছরের পুরনো বন্ধু। আমরা খুব ভালো বন্ধু। এই বন্ধুত্ব আশা করি আগামীতেও থাকবে। প্রভা আরো বলেন, ঈদের অনেক আগে থেকেই নির্মাতাদের আমি শিডিউল দিয়ে রেখেছি। এমনিতেই দু’একজনের প্রডাকশনে ঝামেলা করে ফেলেছি। সেই ঘাটতি আমাকেই পুরণ করতে হবে। শিগগিরই আমি আবার নিয়মিত শুটিংয়ে অংশ নেয়া করবো। সবশেষে প্রভা তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি পড়া হয়েছে ১,০৪৫ বার

কিছু কথা বলার আছে : অপূর্ব-প্রভা পোস্টে ২ টি মন্তব্য

  1. Ananda বলেছেনঃ

    Meyera amone hoi bishesh kore jara joubon niye babsha kore.........

  2. shahid বলেছেনঃ

    seler der karonay mayra amon hay.prover kono dos nai.i think

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১১০.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

অগাষ্ট 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জুল সেপ্টে »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • আলী ইমাম বা কাজী রকিব নতুন সিইসি
    মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার অথবা সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন। অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে তাঁদের নাম প্রস্তাব করেছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার নিয়োগে আটজনের নামও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত দুজনের মধ্য থেকে একজনকে সিইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আর আটজনের মধ্য থেকে অনধিক চারজনকে নি […]
  • ভীতি ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্রণের ছক ছিল
    দেশের সর্বস্তরে ত্রাস সৃষ্টি করে সবকিছু নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করেছিলেন ব্যবসায়ী ইশরাক আহমেদ ও তাঁর সঙ্গীরা। বড় রাজনৈতিক দল, বেসামরিক ও সামরিক প্রশাসন এবং গণমাধ্যম-কেও নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁরা। আদালতকেও তাঁরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া লে. কর্নেল (অব.) এহসান ইউসুফ ও মেজর (অব.) এ কে এম […]
  • ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল
    বাজারে আসার আগেই বন্ধ হয়ে গেছে ‘দেশি’ ল্যাপটপ দোয়েল। আলোচিত উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কারিগরি ও আর্থিক সমস্যাই এর কারণ। ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দেশি ও একটি বিদেশি ক […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com