একটি সুড়ঙ্গ খুঁড়ে করে তার ভেতর দিয়ে নামানো হয়েছিল লম্বা সুতা। সে সুতার আগায় উঠে এল ১৭ দিন ধরে আটকে থাকা ৩৩ শ্রমিকের বেঁচে থাকার বার্তা। কাগজে তারা লিখেছে এটুকুই: 'আমরা সবাই একটি জরুরি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়ে ভালো আছি।' ছোট্ট এই বার্তাটি গত রবিবার হাসি-কান্নায় ভাসিয়ে দেয় চিলিবাসীকে। প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা নিজে টেলিভিশনে চিরকুটটি দেশবাসীকে দেখিয়ে এই সুসংবাদ দেন। তবে প্রায় ৭০০ মিটার গভীর থেকে শ্রমিকদের তুলে আনতে অন্তত চার মাস লাগবে। সে পর্যন্ত সেই অতলে তাদের বাঁচিয়ে রাখতে অক্সিজেনসহ রসদ জোগানো হবে।
[...] বিস্তারিত




সাম্প্রতিক মন্তব্য