আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
বিস্তারিত সংবাদ

সাউদিয়ার ভাড়া-বাণিজ্য রোধে সরকার নিষ্ক্রিয়

প্রতি বছর হজ মৌসুমে বাংলাদেশি হজ যাত্রীদের কাছ থেকে সাধারণ ফাইটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে সাউদিয়া এয়ারলাইন্স। অথচ বিদেশি এ এয়ারলাইন্সটির ভাড়া বাণিজ্যরোধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরের অন্য সময় ঢাকা-জেদ্দা রুটে টিকেটের মূল্য ৭শ’ থেকে ৮ শ’ ডলারের মধ্যে থাকে। হজের সময় বাংলাদেশি হজযাত্রীদের বহন করতে পারে মাত্র দু’টি এয়ারলাইন্স। এক দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ দায়িত্ব পায় বিমান ও সাউদিয়া।
এ সুযোগে দুটো এয়ারলাইন্সই এ সময় ভাড়া বাণিজ্যে নামে। এতে করে ভাড়া বেড়ে ১২শ’ থেকে ১৪শ’ ডলারে গিয়ে দাঁড়ায়।
তবে হজ মৌসুম এলে বাংলাদেশ বিমান অবশ্য বিশেষ ফাইটের ব্যবস্থা করে। কিন্তু সাউদিয়া সেটি না করে সাধারণ ফাইটেই বিশেষ ফাইটের ভাড়া আদায় করে। এর ফলে ৫শ’ থেকে ৬শ’ ডলার বেশি গুণতে হয় হজযাত্রীদের।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’র সভাপতি ইব্রাহিম বাহার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি কে জানান, সাউদিয়ার এমন অভিনব ভাড়া আদায়ের বিষয়টি তারা আন্তঃমন্ত্রণালয়ের সভাতেই তুলেছেন এবং এর সমাধানের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘অবশ্যই হজ যাত্রীদের বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। প্রয়োজনে বিমান ও সাউদিয়ার বাইরে (থার্ড ক্যারিয়ার) অন্য কোনো এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের কাজ দিতে হবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী বলেন, ‘বাংলাদেশের হজ যাত্রীরা যাতে নিরাপদে ও স্বল্প খরচে সৌদি আরবে যেতে পারেন সেদিকে আমরা সর্বোচ্চ দৃষ্টি দেব।’
আগামী কয়েক দিনের মধ্যে হজ সংক্রান্ত সভায় সাউদিয়ার ভাড়াবাণিজ্য নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।
সাউদিয়া এয়ারলাইন্সের সেলস ম্যানেজার ইরফান আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা বলে তিনি ফোন রেখে দেন।
অভিযোগ আছে, সাউদিয়ার এ অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে সরকার থেকে কখনই ব্যবস্থা নেওয়া হয় না।
এজন্য হজ সংস্থাগুলো দীর্ঘ দিন ধরেই যাত্রী পরিবহনে তৃতীয় কোনো এয়ারলাইন্সকে যুক্ত করার দাবি জানিয়ে আসছে।
এ বিষয়ে বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি কে জানান, সাউদিয়ার বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে।
আর হজের সময় বিমানের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের একাধিক কর্মকর্তা বলেন, হজের সময় সৌদি আরব গিয়ে ফিরতি ফাইটে যাত্রী ছাড়াই আসতে হয়। তাই নির্ধারিত ফাইটের চেয়ে এ সময় বেশি ভাড়া আদায় করে বিমান।
আর বিমানের অতিরিক্ত আদায়ের অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়ে জাকিউল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিমান যৌক্তিক ভাড়াই নিয়ে থাকে।’

সংবাদটি পড়া হয়েছে ৭ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

অগাষ্ট 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
« জুল সেপ্টে »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com