ইতালির রাজধানী রোমে পরীক্ষামূলক একটি প্রকল্পের আওতায় মোটরচালিত রিকশা চালাচ্ছেন সাবেক বন্দীরা। সংকীর্ণ সড়ক ও বন্দীদের পুনর্বাসনের কথা বিবেচনা করে গত বুধবার থেকে এই প্রকল্প শুরু হয়েছে।
রোমের ভিলা বোরগিজ এলাকার সড়কগুলোতে এসব রিকশা চলছে। পর্যটকেরা এসব রিকশায় চড়ে রোম নগর ঘুরে দেখছেন। প্রথম দিনে অস্ট্রেলীয় একজন পর্যটক রিকশায় উঠে দারুণ মুগ্ধ। তিনি বলেন, রিকশা একটি চমৎকার বাহন। রিকশাচালক সাবেক বন্দীরাও বিষয়টি উপভোগ করছেন। এমনই একজন সাবেক বন্দী ফ্রান্সিসকো। তিনি বলেন, ‘এটি একটি দারুণ ব্যাপার। চমৎকার একটি বাহনে বসে খোলা বাতাসের মধ্যে কাজ করছি আমরা। এই কাজে থাকলে অনেক সমস্যা উপেক্ষা করা যায়।’ এসব রিকশার মধ্যে চার্জযোগ্য মোটর লাগানো রয়েছে, যা চালককে পাহাড়ের ঢালু পথ বেয়ে ওপরে উঠতে সহায়তা করে।
ইতালির বিচার মন্ত্রণালয় ও রোম নগর কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চলছে। এখন শুধু দিনের বেলায় এসব রিকশা চলছে। পরীক্ষামূলক সময় শেষ হলে রিকশায় ঘুরতে পর্যটকদের প্রতিবার ৪০ থেকে ৫০ ডলার ব্যয় করতে হবে। বিবিসি, এপি অনলাইন।
মামুন খান
সংবাদটি পড়া হয়েছে ৫৫ বার




amio rome a riksha chalate chai.........