আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
বৃহঃবার, ফেব্রুয়ারী ২৩, ২০১২
বিস্তারিত সংবাদ

অভিনেত্রী ও মডেল শখের কাছে প্রস্তাব

প্রথমে মডেলিং, তারপর টিভিনাটক এবং সম্প্রতি সিনেমা তিন মাধ্যমেই নিজের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন শখ। ঝড় তুলেছেন লাখো তরুণের অন্তরে। আলোর দ্যুতি ছড়াতে শুরু করেছেন আমাদের পারফর্মিং মিডিয়ার শাখা-প্রশাখায় ।

মাত্র তিনবছর বয়সে যেকোনো গানের সাথে তাল রেখে কোমড় দুলিয়ে একা একাই নাচতো ছোট্ট শখ। নাচের প্রতি ঝোঁক দেখে বাবা-মা মেয়েকে ভর্তি করে দিলেন নাচের স্কুলে। প্রথমে গেন্ডারিয়া শিশু কিশলয়ে, পরে শিশু একাডেমীতে। এই নাচের সুবাদেই এসএসসি পাশের আগেই ফিল্মস্টার রিয়াজের বিপরীতে একটি কোমল পানীয়’র বিজ্ঞাপনে কাজ করার সূযোগ হয়। ২০০৪ সালে শখের বশে অভিনয়টাও করে ফেলেন ‘রাক্ষস’ নামের একটি নাটকে। এরপর সুযোগ হয় তাহের শিপনের ‘অদ্ভুতুরে, দিবারাত্রি খোলা থাকে, ভূতের গলি’সহ বেশ কিছু ধারাবাহিক ও একক নাটকে কাজ করার। বর্তমানে শখ অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। চ্যানেল আইতে প্রচারিত ইফতেখার আহমেদ ফাহমীর ‘ফিফটি ফিফটি’ ও এনটিভিতে প্রচারিত রেদোয়ান রনীর ‘এফএনএফ’-এ শখকে দেখা যাচ্ছে।

শখ জানালেন, অভিনয়ে বর্তমানে নিয়মিত হলেও মডেলিং-ই এনে দিয়েছে তাকে জনপ্রিয়তা। বাংলালিংকের ‘দেশ’ বিজ্ঞাপন শখকে আলোচনায় নিয়ে আসে। তিব্বত পাউডারের বিজ্ঞাপনটি করার পর তাকে ঘিরে তৈরি হয় ক্রেজ । সেই ধারাবহিকতায় চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে।

অন্যদের মতো মূলধারার চলচ্চিত্রকে অবজ্ঞা করেন নি শখ। সম্প্রতি এম বি মানিকের পরিচালনায় ‘তোমাকে ছাড়া বাঁচব না’ ছবিতে অভিনয় করেছেন। ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছিল। পরিবার থেকে নিষেধাজ্ঞা ছিল বলে করা হয়নি।  এক অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে দেখা। তিনিই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। পরিবারিক বৈঠকে এবার সম্মতিও পেয়ে যাই। ছবিটির শুটিং শেষ হয়ে গেছে। আগামী ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

এ ছবিটির উপর নির্ভর করছে আগামীতে চলচ্চিত্রে নিয়মিত হবো কিনা। শখ আরো জানালেন, ছবিতে কাজ করার প্রস্তাব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন ঢালিউডের একাধিক পরিচালক। সবার কাছ থেকেই খানিকটা সময় চেয়ে নিয়েছেন। আগে তো প্রথম ছবিটা রিলিজ পাক...!

সংবাদটি পড়া হয়েছে ৭৫১ বার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৮.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

জুন 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
  অগা »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • ভারতের ঋণের পাঁচ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত
    ভারতের ১০০ কোটি ডলারের ঋণে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কঠিন শর্তের কারণে প্রকল্পগুলো বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরও তা কার্যকর করা যাচ্ছে না। প্রকল্পগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান চান ভারতীয় ঋণেই প্রকল্পগুলোর বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় […]
  • ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে
    শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম […]
  • ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com