আপনার একাউন্ট
sitlogo
তাজা খবরঃ
loading...
সোমবার, মে ২১, ২০১২
বিস্তারিত সংবাদ

সঙ্গীত কম্পোজার ও গায়ক হাবিব

বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় মিউজিক কম্পোজার এবং গায়ক হাবিব ওয়াহিদের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।
ছোটবেলা থেকেই বাবা , গায়ক ফেরদৌস ওয়াহিদের গান হারমোনিয়ামে বা কিবোর্ডে তোলার চেষ্টার মধ্যে দিয়ে সঙ্গীতজগতে তাঁর শুরু। বড় হতে হতে একসময় হাবিব আবিষ্কার করেন সংগীতের প্রতি তাঁর আগ্রহ আছে এবং একটি বিশেষ দক্ষতাও আছে ।
এই আগ্রহকে বিশেষ ভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি লন্ডনে অডিও ইঞ্জিনিয়ারিং এর উপর পড়ালেখা করতে যান। হাবিব বলেন যে, এই পড়াশোনার পেছনে তাঁর মূল উদ্দেশ্য ছিল সংগীতে পশ্চিমা বিশ্বের ব্যবহার করা প্রযুক্তি সম্পর্কে জানা।
প্রযুক্তি কি তাহলে এই দেশের সংগীতে কন্ঠের যে প্রাধান্য আছে সেটির বিকল্প হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং কন্ঠের চর্চার কি তাহলে দরকার নেই? - এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি কোন ভাবেই একজন গায়ক নন, তিনি একজন মিউজিক কম্পোজার যিনি শখে গান করেন।
তাঁর বক্তব্য যিনি একজন গায়ক হবেন তাঁর অবশ্যই উচিত সেটি চর্চা করা৻ তাঁর গান শ্রোতারা শোনেন বলেই তিনি এখনও গান করছেন, যেদিন শুনবেন না, তিনি আর নিজে গাইবেন না বিবিসি বাংলাকে বললেন গায়ক হাবিব ওয়াহিদ৻
হাবিবের সংগীতে আন্তর্জাতিক সংগীতের যে প্রভাব সে ব্যাপারে অনেকে অভিযোগ করেন যে কোন কোন অন্যদেশীয় সংগীতকারের সুরের সাথে তাঁর সুরের মিল পাওয়া যায় । এই প্রসঙ্গে হাবিবের জবাব, ‘এই অভিযোগ যারা করেন তারা যেন এটি প্রমাণ করেন।‘ তিনি বলেন, তিনি আরো বেশী খুশী হবেন যদি তাঁর কোন সুর কেউ অনুকরণ করে।
হাবিব এখন সিনেমার এবং বিজ্ঞাপনের গান নিয়ে ব্যস্ত থাকলেও নিজস্ব অ্যালবামের কাজও করছেন এবং শিগরিরই তা বাজারে আসবে বলে বললেন হাবিব।

সংবাদটি পড়া হয়েছে ৩২ বার

সঙ্গীত কম্পোজার ও গায়ক হাবিব এ একটি মন্তব্য

  1. limon বলেছেনঃ

    Amer onek posonder singer ar modha akjon.

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আমাদের সাথে যুক্ত হোন

আপনার মেইল এড্রেস লিখুন:

আজকের এক্সচেঞ্জ রেট

আজকের রেট ১ ইউরো = ১০৬.০০ টাকা

সূত্র: ন্যাশনাল একচেঞ্জ

আজকের এক্সচেঞ্জ রেট

মতামত

আমাদেরইতালী.কম সম্পর্কে আপনার মতামত কি?

Loading ... Loading ...

ক্যালেন্ডার

জুন 2010
সোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনিরবি
  অগা »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

ফেসবুকে অনুসরণ করুন

RSS প্রথম আলো সর্বশেষ আপডেট

  • খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদের করা যাবে না: হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রীর আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাঁর আন্দোলন নিজের এবং পুত্রদের দুর্নীতির বিচার বন্ধ করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচারও করা যাবে না। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনি […]
  • হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে: খালেদা
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলে, আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে।’ গতকাল রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা […]
  • পদ না থাকলেও পদোন্নতি, প্রশাসনে সমস্যা বেড়েছে
    অপরিকল্পিত পদোন্নতিতে জনপ্রশাসনে সমস্যা বেড়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু উচ্চতর পদ না থাকায় তাঁদের অধিকাংশই এখনো আগের পদেই রয়ে গেছেন। এ ছাড়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার যে উদ্যোগ সরকার নিতে চেয়েছিল, সেটাও এখন আর হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ‘অন্তর […]
© ২০১০ আমাদের ইতালী. সর্বস্বত্ত্ব সংরক্ষিত | RSS

ডিজাইন এবং ডেভেলপঃ idea52.com